মৃত্যুর পর কী হল বাপ্পিদা’র বিপুল গয়নার? জানাল ছেলে

সোনার গয়নার প্রতি প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ির যে ভালোবাসা ছিল তা চোখে পড়ার মত। 'গোল্ড ম্যান অব ইন্ডিয়া' হিসাবেও তিনি পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনার গয়নার প্রতি প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ির যে ভালোবাসা ছিল তা চোখে পড়ার মত। ‘গোল্ড ম্যান অব ইন্ডিয়া’ হিসাবেও তিনি পরিচিত। কিন্তু অনেকেই হয়ত জানেন না সোনার গয়না শুধুই সাজপোশাক হিসাবে পরতেন না। তাঁর কাছে সোনা মানেই ছিল শুভ জিনিস। বাপ্পি লাহিড়ীর গায়ের সোনার গয়নাগুলো তাঁর আত্মার সঙ্গেও জুড়ে ছিল বলে মত ছেলে বাপ্পা লাহিড়ীর। বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর মৃত্যুর পর সেই তথ্য প্রকাশ্যে আনলেন তাঁর পুত্র। 

গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বাবার মৃত্যুর পর সংবাদমাধ্যমের সামনে বাবার গায়ের ভরি ভরি সোনার গয়না নিয়ে মুখ খোলেন তাঁর পুত্র বাপ্পা লাহিড়ী। জানান ”বাবার কাছে ওই সোনার গয়নাগুলো ফ্যাশন স্টেটমেন্ট ছিল না। এগুলো সবসময় তাঁর জন্য শুভ ছিল। পৃথিবীর নানা প্রান্ত থেকে বাবা এগুলি সংগ্রহ করেছিলেন। তাঁর নিজের জন্য যা যা শুভ বলে মনে হত তা তিনি সোনা রূপে পরতেন।”

বাপ্পা লাহিড়ী আরও বলেন ” বাবা যেখানেই যান না কেন তাঁর গায়ের সোনার গয়না সবসময়ই থাকত। যদি ভোর পাঁচটাতেও বাবাকে ফ্লাইট ধরতে হত তাতেও বাবা সব গয়না পরেই ট্রাভেল করতেন। এই গয়না গুলো তাঁর সবথেকে পছন্দের জিনিস ছিল। আর তাই আমরা এগুলো সংরক্ষণ করতে চাই। আমরা চাই তাঁর ব্যবহার করা পছন্দের জিনিসগুলি মানুষ সংগ্রহশালাতে এসে দেখুক। এছাড়াও তাঁর সংগ্রহে ছিল প্রচুর জুতো, সাংলাস, টুপি, ঘড়ি ইত্যাদি। আমরা এগুলিকেও সংগ্রহ করতে চাই আগামী দিনে। 

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল