মাত্র একঘণ্টায় শেষ হয়ে গেল ভারত-পাক ম্যাচের টিকিট

ভারত ও পাকিস্তান যেখানেই যেভাবে মুখোমুখি হোক না কেন দুই দেশের লড়াই সর্বদাই স্পেশাল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিকেট তো বটেই। ভারত ও পাকিস্তান যেখানেই যেভাবে মুখোমুখি হোক না কেন দুই দেশের লড়াই সর্বদাই স্পেশাল। পৃথিবীর যে প্রান্তেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দু’দলের টক্কর দেখতে লোকে অভাব হয় না। সেটা ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু করে সর্বত্রই। আসন্ন টি-২০ বিশ্বকাপে ২২ গজে ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাক।

আগামী ২৪ অক্টোবর আমিরশাহির মাটিতে কোহলি বনাম বাবর দ্বৈরথ দেখার জন্য অনলাইনে টিকিট ছেড়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)। কিন্তু মাত্র একঘণ্টাতেই তা শেষ।

আর এই ঘটনাই অবাক করেছে গোটা ক্রিকেটমহলকে। ক্রিকেট প্রেমীদের কাছে এই দুই দলের লড়াই যে কতটা জনপ্রিয় তা আরও একবার প্রমাণিত হল। টিকিট ছাড়ার মাত্র একঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেল। রাজনৈতিক এবং কূটনৈতিক সমস্যার জন্য দীর্ঘ ৮ বছর ধরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। একমাত্র আইসিসি-র টুর্নামেন্টেই ভারত-পাক দ্বৈরথ দেখা যায়। ২০১৯ সালে বিশ্বকাপের আসরে শেষবার ২২ গজে দেখা গিয়েছিল এই দুই দলের লড়াই।

আর এই ম্যাচকে কেন্দ্র করে বরাবরই ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে থাকে। যেটা আইসিসি- অজানা নয়। তাই প্রতিটা টুর্নামেন্টের সূচিতেই ভারত-পাক ম্যাচ রাখে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর এবারের লড়াইয়ের টিকিক ছাড়া মাত্রই দুই দেশের সমর্থকরা অনলাইন সাইটগুলিতে হুমড়ি খেয়ে পড়েন। যার ফলে সার্ভারেও ভীষণ চাপ পড়ে।   

 

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস