রামপুরহাট কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

রামপুরহাটের বকটুই গ্রামে গনহত্যা কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার উচ্চ আদালত এই নির্দেশ দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটের বকটুই গ্রামে গণহত্যা কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার উচ্চ আদালত এই হত্যাকান্ডের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। এই ঘটনায় ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সিবিআইকে ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

সোমবার রাতে বোমা হামলায় বকটুই গ্রামে রামপুরহাটের(Rampurhat Incident) এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যু হয়। তারপর ওই এলাকার কমপক্ষে ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে শিশু ও মহিলা-সহ  ৮ জনের মৃত্যু হয়। এই হত্যাকান্ডের ঘটনার তদন্তে SIT গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সিটের উপর আস্থা রাখা সম্ভব নয় বলেই দাবি করেন অনেকেই। সে কারণেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার রামপুরহাটে ঘটনাস্থলে গিয়ে এই ঘটনায় পুলিশের গাফিলতি ছিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এরপর একের পর এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। শুক্রবার উচ্চ আদালত নির্দেশ দেয় এই ঘটনার তদন্ত সিবিআই করবে। বিচারের স্বার্থে মানুষের আত্মবিশ্বাস বাড়াতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। পাশাপাশি ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় রাজ্য সরকার আর কোনও তদন্ত করবে না বলে স্পষ্ট করে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই হত্যাকান্ডের তদন্তে সিবিআইয়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু অভিযুক্তরা নন, এই ঘটনায় কাউকে সন্দেহ করা হলে, তাঁকেও গ্রেফতার এবং হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে আদালতের নির্দেশ মেনে নিয়ে তদন্তে সহযোগিতা করা হবে বলে জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিও।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’