আদালতের নির্দেশের পর শুক্রবার রামপুরহাটে যেতে পারে সিবিআই দল

আদালতের নির্দেশের পর তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর  রামপুরহাটের বকটুই গ্রামে পৌঁছবেন সিবিআই আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রামপুরহাটের হত্যাকান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পর তৎপরতা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী সূত্রে খবর, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর  রামপুরহাটের বকটুই গ্রামে পৌঁছবেন সিবিআই আধিকারিকরা।  

বৃহস্পতিবার বকটুই হত্যাকাণ্ড মামলার শুনানি শেষ হয়েছিল কলকাতা হাই কোর্টে। শুক্রবার উচ্চ আদালত রায় দেয় এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। রাজ্য সরকারের গঠিত সিট এই ঘটনার তদন্ত করতে পারবে না বলে স্পষ্ট করে দেয় আদালত। এই হত্যাকান্ডের তদন্তে সিবিআইয়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু অভিযুক্তরা নন, এই ঘটনায় কাউকে সন্দেহ করা হলে, তাঁকেও গ্রেফতার এবং হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ২৩। বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত আনারুল হোসেনকে তারাপীঠ থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার আনারুল হোসেনকে আদালতে  তোলা হবে।  তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভাদু শেখের শ্যালক-সহ দুই জনকে।

সোমবার রাতে বোমা হামলায় রামপুরহাটের(Rampurhat Incident) এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যু হয়। তারপর রামপুরহাটের বকটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শিশু ও মহিলা-সহ  কম করে ৮ জনের মৃত্যু হয় এই ঘটনায়। এরপর তদন্ত প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিট গঠন করা হয়। পুলিশের গাফিলতির অভিযোগ সামনে আসায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে সাসপন্ড করে রাজ্য সরকার। রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়ন আহমদকে সাসপেন্ড করা হয়। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ