জীবনতলা থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৫

জীবনতলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার হয় পাঁচ দুষ্কৃতী। এলাকায় তল্লাশি অভিযানে নেমে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করা হয় পাঁচ দুষ্কৃতীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বেআইনি অস্ত্র উদ্ধার অব্যাহত। সম্প্রতি বীরভূমের বকটুই গ্রামে দাঁড়িয়ে পুলিশকে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সালানপুর, কেশপুর–সহ নানা জায়গা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার হয় পাঁচ দুষ্কৃতী। শনিবার রাত থেকে এলাকায় তল্লাশি অভিযানে নামে জীবনতলা থানার পুলিশ। এরপর আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করা হয় পাঁচ দুষ্কৃতীকে।

পুলিশ সূত্রে খবর, জীবনতলা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজন দুষ্কৃতী গা–ঢাকা সেয় বলে তাদের কাছে খবর আসে। গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। আর অভিযানে নেমেই জীবনতলা থেকে দুষ্কৃতীদের পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের নাম কার্তিক দে মজুমদার (২৬), জাফর মোড়ল (১৯), মিন্টু গায়েন (৪০), শাহজাহান শেখ (৩২) এবং রবিউল লস্কর ‌(৩১)। তল্লাশি অভিযানে নেমে দুষ্কৃতীদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে, পাঁচটি বেআইনি আগ্নেয়াস্ত্র। সেগুলি প্রত্যেকটিই অত্যাধুনিক। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লম্বা দেশীয় বন্দুক, রাইফেল এবং কয়েক রাউন্ড কার্তুজ। ধৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতরা কেন আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল?‌ কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এসেছিল?‌ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। এছাড়া এদিন মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থেকেও উদ্ধার হয়েছে প্রচুর বোমা। সূত্রের খবর, গাছের কোটর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে পুলিশ আরও সক্রিয়তার সঙ্গে তল্লাশি চালাচ্ছে বলে খবর।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা