একা বিমানেও উঠতে পারবেন না আফগান মেয়েরা! জারি তালিবানি ফতোয়া

ইতিমধ্যেই আফগানিস্তানের একাধিক বিমান সংস্থার কাছে এই নতুন নিয়ম লেখা চিঠি পৌঁছে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আফগানিস্তানে আরও দুর্বিষহ অবস্থা মেয়েদের। একের পর এক তালিবানি ফতোয়ায় নারী স্বাধীনতা সম্পূর্ণ বিপর্যস্ত সেই দেশে। দিন কয়েক আগেই তালিবানি নির্দেশেই আফগানিস্তানে খোলা হয়েছিল মেয়েদের স্কুল। কিন্তু স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ফের নির্দেশ দেওয়া হয় সেগুলো বন্ধ করে দেওয়ার এবং ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মেয়েদের সমস্ত স্কুল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই যখন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে, তালিবানের এই সিদ্ধান্তের প্রতিবাদে যখন মুখ খুলেছেন অনেকেই ঠিক তখনই সামনে এল আরও এক তালিবানি ফতোয়া। জানা যাচ্ছে, সম্প্রতি আফগানিস্তানের তালিবানি সরকার নির্দেশ দিয়েছে যে সেই দেশের কোনও মেয়ে যদি বিমানে ভ্রমণ করতে চান তাহলে তাঁদের সঙ্গে কোনও পুরুষ আত্মীয় থাকা বাধ্যতামূলক। পুরুষ সঙ্গী ছাড়া কোনও আফগান মহিলাই নাকি আর বিমানে একা ভ্রমণ করতে পারবেন না।

আফগানিস্তানের আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ার নামে দুই বিমান সংস্থার কর্মকর্তা রবিবার গভীর রাতে এই প্রসঙ্গে বলেছেন, সম্প্রতি তালিবান সরকার তাঁদের নির্দেশ দিয়েছে যে কোনও নারী যদি একা বিমানে ভ্রমণ করেন তাহলে যেন সেই সমস্ত নারীদের বোর্ডিং বন্ধ করে দেওয়া হয়। জানা যাচ্ছে, বৃহস্পতিবার এই বিষয়ে বিমান সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তালিবান সরকারের আধিকারিকরা। এই বৈঠক শেষেই তালিবান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। উল্টে সরকারি তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও এই বিষয়ে সরকারি তরফে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। 

তবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই আফগানিস্তানের একাধিক বিমান সংস্থার কাছে এই নতুন নিয়ম লেখা চিঠি পৌঁছে গিয়েছে। ওই চিঠিতে সরকারি তরফে নাকি লেখা হয়েছে, ‘ এরপর থেকে কোনও মহিলা কোনও পুরুষ আত্মীয় ছাড়া অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক উড়ানে উঠতে পারবেন না। একা মহিলা যাত্রীদের বোর্ডিং পাস বাতিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।   

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ