বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী ও নেতাদের চিঠি দিলেন মমতা

দেশের গণতন্ত্রকে বাঁচাতে বিজেপি বিরোধী দলগুলির সকলের এক ছাতার নিচে আসা দরকার। সেই কারণেই অবিজেপি মুখ্যমন্ত্রী ও নেতাদের চিঠি মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে দেশের রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন। তার আগে এপ্রিল মাসেই দিল্লি যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। সেই দিল্লি যাত্রার আগে মঙ্গলবার দেশের সব বিজেপি(BJP) বিরোধী নেতা ও মুখ্যমন্ত্রীদের চিঠি(Letter) দিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর এই চিঠি যে আদতে বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে ঐক্যের প্রচেষ্টা সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই চিঠির মাধ্যমে মমতা আদতে জাতীয় স্তরের রাজনীতিতে বার্তা দিলেন যে, বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতেই হয় তাহলে সবাইকে একজোট হয়েই লড়াই করতে হবে। জাতীয় স্তরে বিরোধীদের একজোট হয়েই প্রতিবাদে নামতে হবে মোদি সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে।

এদিন মমতা যে চিঠি বিজেপি বিরোধী নেতা ও মুখ্যমন্ত্রীদের পাঠিয়েছেন তাতে তিনি লিখেছেন, ‘বিজেপি দেশের সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপরে সরাসরি আঘাত হানছে। ইডি(ED), সিবিআই(CBI), সিভিসি, আয়কর দফতর প্রভৃতির মাধ্যমে দেশজুড়ে বিরোধী নেতাদের হেনস্থা করতে, কোনঠাসা করতে চেষ্টা করছে। সংসদে সাম্প্রতিককালে শেষ হওয়া শীতকালীন অধিবেশনে তাঁরা গায়ের জোরে দিল্লি পুলিশ আর সিভিসি নিয়ে অ্যামেন্ডেন্ট পাশ করিয়েছে। এর ফলে ইডি ও সিবিআইয়ের শীর্ষ কর্তাদের কার্যকালের মেয়াদ কেন্দ্র একক ভাবেই আরও ৫ বছরের জন্য বাড়িয়ে দিতে পারবে যা সুপ্রিম কোর্টের এই সম্পর্কিত শেষ নির্দেশের চূড়ান্ত বিড়োধী। বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে। সকলের কাছে তাই আমার আবেদন, নিজেদের সময়-সুযোগমতো একসঙ্গে বসে আলোচনা করি এবং এর বিরোধিতায় সরব হই।’

এদিনের চিঠিতে মমতার আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় ভোটের আগেই কেন্দ্রীয় সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি পায়। আয়কর সংস্থা, ভিজিল্যান্স কমিশনকে দিয়ে হুঁশিয়ারি দেওয়ানো হয়। গণতন্ত্রকে বাঁচাতে এসবের বিরোধিতায় সরব হওয়া প্রয়োজন সকলের। এবং তার জন্য বিজেপি বিরোধী দলগুলির সকলের এক ছাতার নিচে আসা দরকার। সেই কারণেই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে ও বিজেপি বিরোধী নেতাদের উদ্দেশ্যে তিনি এই চিঠি লিখেছেন। যদিও চিঠিতে কোনও বিশেষ নেতা কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম নেই। তবে মনে করা হচ্ছে এই চিঠির প্রাপকদের মধ্যে কে সি রাও, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন, শরদ পাওয়ার, তেজস্বী যাদব, নবীন পট্টনায়ক, অরবিন্দ কেজরিওয়াল, শরদ যাদব প্রমুখরা থাকতে পারেন।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ