মেয়ের ধর্ষককে প্রথম খুন, পরে টুকরো করে কেটে নদীতে ভাসাল বাবা

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাবালিকা মেয়ের ওপর যৌন নির্যাতন চালানোর শাস্তি দিতে এবার মধ্যপ্রদেশের এক ব্যক্তিকে প্রথম গলা কেটে খুন করে, পরে তার দেহ টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিল ওই কিশোরীর বাবা।

জানা যাচ্ছে, রবিবার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার একটি নদীতে ভাসতে দেখা যায় একটি মুণ্ডহীন মৃতদেহ। ওই মৃতদেহকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই মৃতদেহটি উদ্ধার করাব পরে জানতে পারে যে সেটি মধ্যপ্রদেশের শক্তপুর গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদের মৃতদেহ। ওই ব্যক্তিকে শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এবং যে নাবালিকার ওপর তিনি এই নির্যাতন চালিয়েছেন তার বাবা ও মামার সঙ্গেই শেষবার ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। এরপরেই পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে জানতে পারে যে ওই নাবালিকা কিশোরীকে যৌন নির্যাতন করার শাস্তি দিতেই ওই ব্যক্তিকে খুন করেছে নাবালিকার বাবা ও মামা।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তি ত্রিলোকচাঁদ এবং তাঁকে খুন করেছে যারা তারা একে অপরের পরিচিত। দিন কয়েক আগেই মধ্যবয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে একটি ১৪ বছর বয়সী কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই ওই ব্যক্তির গলা কেটে খুন করেছে কিশোরীটির বাবা ও মামা। পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে ত্রিলোকচাঁদকে ওই নদীর কাছে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মাছ কাটার বঁটি দিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করা হয়। এরপরেই ত্রিলোকনাথের মুণ্ড এবং দেহ দুইই নদীর জলে ভাসিয়ে দেয় তার খুনিরা।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই খুনের পিছনে আরও কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর