Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়িতে রাখা যাবে না মোদির ছবি! বাড়ি মালিকের দাবি শুনে পুলিশের দ্বারস্থ ভাড়াটে

ইউসুফ ইন্দোরের পির গলির বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে রাখা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও ছবি। যদি বাড়িতে থাকতে হয় তাহলে অবিলম্বে খুলে ফেলতে হবে এই সমস্ত ছবি। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ইউসুফের বাড়ির মালিকের এই আজব দাবিতে তিনি শেষমেশ জনসুনওয়াইতে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন। জানা যাচ্ছে, সম্প্রতি স্থানীয় জনসুনওয়াই তথা গণশুনানির মঞ্চে গিয়ে ইউসুফ জানিয়েছেন তাঁর এই সমস্যার কথা। সেখান থেকে বিষয়টি থানা পর্যন্ত গড়াতে বেশী সময় লাগেনি। 

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মধ্যপ্রদেশের পুলিশ কমিশনারের বাড়িতে বসেছিল এই গণশুনানি। সেখানেই ওই ব্যক্তি গিয়ে জানান যে তাঁর বাড়ির মালিক বাড়ির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখা নিয়ে সমস্যা করছেন। এমনকি শুধুমাত্র ছবি রাখার জন্য তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বারংবার। এদিকে ইউসুফ মোদিভক্ত এবং প্রধানমন্ত্রীর দেখানো রাস্তাতেই চলতে আগ্রহী। আর সেই কারণে তাঁর বাড়িতে প্রধানমন্ত্রীর একাধিক ছবি রয়েছে। কিন্তু তাই নিয়েই সমস্যা করছে বাড়ির মালিক।

ইউসুফ ইন্দোরের পির গলির বাসিন্দা। তাঁর অভিযোগ, তিনি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিক এবং তাঁর ভাই ইয়াকুব মনসুরী ও সুলতান মনসুরী বারবার তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছে। তাঁকে বারবার প্রধানমন্ত্রীর ছবি খুলে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর ফলে আর কোনও রাস্তা না খুঁজে পেয়ে তিনি বিষয়টি গণশুনানির মঞ্চে  িয়ে আসতে বাধ্য হয়েছেন।

এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত DCP মনীষা পাঠক সোনি, ‘অভিযোগটি গণশুনানির মঞ্চ থেকে আমাদের সামনে এসেছে। এটি যে কোনও মানুষের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করা। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’  

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ