চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাটিয়া ধর্ষণকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: মাসির ছিল পরকীয়ার সম্পর্ক। কিন্তু গ্রামের যে যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল মাসি সেই যুবক কিছুতেই তাকে বিয়ে করতে চাইছিল না। অগত্যা মাসিকেই আঙুল বেঁকাতে হয়। আর সেই আঙুল বেঁকানোর বলি ১১ বছরের শিশুকন্যা। মাসির বাড়িতে বেড়াতে গিয়ে মাসি আলাপ করে দিয়েছিল পাড়ারই ছেলে শহর আলির সঙ্গে। সেই শহর আলিই মেয়েটিকে নিয়ে যায় গ্রাম থেকে কিছুটা দূরে নির্জন এক পার্কে। সেখানেই মেয়েটিকে ধর্ষণ করে সে। তারপর সেই পার্কের পাশে থাকা এক খালে মেয়েটিকে ফেলে চলে যায় সে। গত ২৪ মার্চ এই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট(Basirhat) মহকুমার মাটিয়া(Matiya) থানার কুলতলি পার্ক এলাকায়। সেই ঘটনার জেরেই এবার কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেন প্রদেশ কংগ্রেসের আইনজীবী সুমিত্রা নিয়োগী। সেই সঙ্গে নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

কিন্তু ধর্ষণের মামলায় জনস্বার্থ মামলা কেন? মামলা দায়েরকারী সুমিত্রা নিয়োগী জানিয়েছেন, মাসি পরকিয়ায় জড়িয়েছিলেন গ্রামের যুবকের সঙ্গে। সেই যুবক হল শহর আলি, ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত। মেয়েটির মাসিকে সে বিয়ে করতে চাইছিল না। তার জেরে মাসি ছক কষেছিল শহরকে দিয়ে বোনঝিকে ধর্ষণ করিয়ে সে চাপে ফেলবে ওই যুবককে যাতে সে বিয়ে করতে বাধ্য হয়। সেই পরিকল্পনা করেই সে গোটা ঘটনা ঘটায়। মাসি ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই পড়ে। নিজের বাড়ির লোকের হাতেই যদি ১১ বছরের কিশোরী এই ভয়ানক ষড়যন্ত্রের শিকার হয় তাহলে তো প্রশ্ন উঠবেন বাংলার মেয়েরা বাড়িতে কতখানি নিরাপদ? ঘটনা হচ্ছে ২৫ তারিখ সকালে কুলতলি পার্ক এলাকায় খালের ধারে ওই ১১ বছরের নির্যাতিতাকে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। উদ্ধারের সময় মেয়েটির কোনও চেতনা ছিল না। প্রথমে তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মেয়েটির গোপনাঙ্গ, ক্ষুদ্রান্ত্র ও অন্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ায় তার জীবন নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল। তার জেরেই মেয়েটিকে রবিবার সকালে ভর্তি করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে। সেখানেই রবিবার রাতে তার অপারেশন হয়। মেয়েটি এখন স্থিতিশীল হলেও সম্পূর্ণ বিপদমুক্ত নয়।

বসিরহাট হাসপাতালেই মেয়েটির জ্ঞান ফিরেছিল। ২৫ তারিখ রাতে তার জবানবন্দি নেয় পুলিশ। সেখানেই শহর আলির পরিচয় জানতে পারে পুলিশ। সেই সঙ্গে সামনে আসে মাসির ভূমিকাও। সেই রাতেই গ্রেফতার হয় ওই দুই অভিযুক্ত। পুলিশি জেরায় মাসি স্বীকার করেছে গোটা ঘটনা সেই ঘটিয়েছে যাতে শহর আলি চাপে পড়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়। ঘটনা হল ওই যুবতী বিবাহিত, কিন্তু স্বামী বিচ্ছিন্না। একই সঙ্গে সামনে এসেছে আরও বিস্ফোরক তথ্য। আর জি করের চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং অপরাধীর সংখ্যা একাধিক। অর্থাৎ গণধর্ষণের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রশ্ন বাকি অপরাধী কারা? তাঁদের সঙ্গে শহর আলির কিসের সম্পর্ক? যদিও শহর আলি পুলিশকে জেরায় জানিয়েছে, ধর্ষণের সময় মেয়েটি চিৎকার করায় সে মেয়েটির গলা টিপে ধরে। তাতে সে চেতনা হারায়। মেয়েটি মারা গিয়েছে ভেবে সে মেয়েটিকে খালের পাড়ে ফেলে দিয়ে চলে আসে। ভেবেছিল জোয়ার এলে খালের জলে ডুবে মরে যাবে মেয়েটি। তারপর তার দেহ ভেসে যাবে অন্য কোথাও। অপরাধের কোনও প্রমাণ থাকবে না। যদিও বাস্তবে তার সেই হিসাব মেলেনি। যদিও শহর জানিয়েছিল তার কাছে কোনও অস্ত্র ছিল না এবং সে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেনি।

আর এইসব প্রশ্নের জেরেই এদিন গোটা ঘটনার সত্যতা জানার জন্য জনস্বার্থ মামলা দায়ের করেছেন প্রদেশ কংগ্রেসের আইনজীবী সুমিত্রা নিয়োগী। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছ তা ভয়ঙ্কর বললেও কম বলা হয়। তাই পুরো ঘটনা সামনে এলে এই ঘটনার বীভৎসতা সামনে আসবে। একমাত্র দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গেই এই ঘটনার তুলনা টানা যায়। দুটি ঘটনার মধ্যে প্রচুর মিল রয়েছে। ঘটনায় প্রধান দুই অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁরা কারা? সেই জন্যই জনস্বার্থ মামলা। ঘটনাচক্রে, ধর্ষণ কাণ্ডের পাঁচ দিন পর মঙ্গলবার ঘটনাস্থলে যায় চার সদস্যের ফরেন্সিক দল। যাদের মধ্যে দু’জন মহিলা সদস্যও ছিলেন। সোমবার ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলেন পুলিসের পদস্থকর্তারাও। মঙ্গলবার ফরেনসিক দলের সঙ্গে মাটিয়া কুলতলি পার্কে উপস্থিত ছিলেন বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, ওসি তাপস ঘোষ-সহ পুলিস আধিকারিকরা। ফরেনসিক বিশেসজ্ঞরা ঘটনাস্থলের থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন ও ছবি তোলেন।   

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ