তেলের দামে আগুন, হাইড্রোজেন গাড়ি করে সংসদে নীতিন

গাড়িতে প্রতি কিলোমিটার যেতে খরচ হয় মাত্র দু টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের দাম লাগামছাড়া। কমার কোনও ইঙ্গিত মিলছে না। মূল্যবৃদ্ধি প্রতিবাদে বিরোধীদল পথে নামার ইঙ্গিত দিয়েছে। মূল্যবৃদ্ধির জেরে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সরকারের। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের কারণেই ভারতের বাজারে তেলের দাম বাড়ছে। যদিও আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম সেভাবে বৃদ্ধি পায়নি।

এই অবস্থায় কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করি বুধবার সংসদে এলেন হাইড্রোজেন গাড়িতে চেপে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতে এখনও পর্যন্ত এই গাড়ি একমাত্র নীতিন গড়করির রয়েছে। এই গাড়িতে প্রতি কিলোমিটার যেতে খরচ হয় মাত্র দু টাকা। আর ট্যাঙ্ক ভর্তি থাকলে গাড়ি একটানা যেতে পারে ছশো কিলোমিটার। আর ট্যাঙ্ক পুরো ভরতে সময় লাগে মাত্র পাঁচমিনিট। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে হাইড্রোজেন গাড়িতে সওয়ার নীতিন গড়করি। চালকের ঠিক পাশের আসনে বসে। গাড়ির রং সাদা। নম্বর প্লেটের রঙ সবুজ। নম্বরপ্লেট অনুসারে, এই গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে হরিয়ানায়। গাড়ির নম্বর HR26ES6018.

কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী চলতি মাসের গোড়ার দিকে “Fuel Cell Electric Vehicle’’ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এই গাড়ি পরিবেশ বান্ধব। অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িতে আরাম অনেকটাই বেশি। জ্বালানি সাশ্রয় হয়। তিনি যে আগামীদিন পেট্রোল চালিত গাড়ি ব্যবহার করবেন না, সেটাও জানিয়ে দেন। মন্ত্রী বলেন, টয়োটা কোম্পানি তাঁকে এই গাড়ি দিয়েছে। গাড়িটি চলে হাইড্রোজেন গ্যাসের ওপর।  

এদিকে, বুধবার দুই জ্বালানির দাম আরও বেড়েছে। দুই জ্বালানির দাম লিটার প্রতি বেড়েছে ৮০ পয়সা করে। দিল্লিকে টেক্কা দিল মুম্বই। দ্বিতীয়স্থানে কলকাতা। দিল্লিতে বুধবার এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ১০১.০১ টাকা। আর মুম্বইতে ১১৫.৮৮ টাকা।

আরও পড়ুন আরও দামি তরল সোনা, ন দিনে আটবার বাড়ল দাম

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল