Loading live market data...
Loading active stocks...
Connecting...

বগটুইয়ে বিজেপির ‘সত্যান্বেষী’ দলের কেউ জমি দখলে অভিযুক্ত, কাউকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন

কেসি রামমূর্তির কর্নাটকের আইজি ছিলেন। জোর করে জমি দখল, প্রতারণা সহ একাধিক মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন অনেকটাই সেই চালুনি-সূঁচের গল্প। রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার অপরাধী কারা তা খুঁজে বের করতে বিশেষ সত্যান্বেষী দল পাঠিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেই সত্যান্বেষী দলের রিপোর্ট নিয়ে হইচই পড়ে গিয়েছে। 

অথচ সবচেয়ে মজার বিষয় হল, বিজেপির সত্যান্বেষী দলের একাধিক সদস্যই নানা অভিযোগে অভিযুক্ত। কারও বিরুদ্ধে জোর করে জমি দখল করার অভিযোগ উঠেছিল। কেউ আবার সরকারি বাসভবনে থাকার জন্য প্রদেয় ভাড়া বকেয়া রাখায় অভিযুক্ত। একজন তো উত্তরপ্রদেশের ডিজির পদে ছিলেন। তিনি এতটাই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ছিলেন যে তাঁকে ভোটের সময়ে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। প্রশ্ন উঠেছে, যাঁরা নিজেরাই অস্বচ্ছতায় অভিযুক্ত, তাঁরা কীভাবে অন্যের দিকে আঙুল তোলেন?

বগটুইকাণ্ডে প্রকৃত কী ঘটেছে তা অনুসন্ধানে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সত্যান্বেষী দলে ছিলেন বাগপতের সাংসদ সত্যপাল সিং, রাজ্যসভার দুই সাংসদ কে সি রামমূর্তি ও ব্রিজলাল, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ও বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। এদের মধ্যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বাদে চার জনই পুলিশ আধিকারিক ছিলেন।

কেসি রামমূর্তির কর্নাটকের আইজি ছিলেন। পুলিশে থাকাকালীন তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। চাকরি জীবন থেকে অবসরের পরে জোর করে জমি দখল, প্রতারণা সহ একাধিক মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। বিভিন্ন মামলা থেকে বাঁচতে কংগ্রেসে নাম লেখান। রাজ্যসভাতেও নির্বাচিত হন। পরে অবশ্য ডিগবাজি খেয়ে বিজেপিতে যোগ দেন।

সত্যান্বেষী দলে থাকা আর এক সদস্য হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ব্রিজলাল। বসপা নেত্রী মায়াবতীর সঙ্গে ব্রিজলালের ঘনিষ্ঠ সম্পর্ক বরাবরই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ২০১১ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন দুই সিনিয়র পুলিশ আধিকারিককে টপকে ‘জোহুজুর’ ব্রিজলালকে রাজ্য পুলিশের ডিজি পদে বসিয়ে দিয়েছিলেন বসপা সুপ্রিমো। তাঁর জমানায় উত্তরপ্রদেশ পুলিশ বসপার শাখা সংগঠনেই পরিণত হয়েছিল বলে বিজেপি, কংগ্রেস এমনকী সপার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। যদিও বেশিদিন ডিজি পদে থাকতে পারেননি ব্রিজলাল। ২০১২ সালের বিধানসভা ভোটের সময়ে তাঁকে ডিজির পদ থেকে ঘাড়ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ভোটে জিতে ক্ষমতায় আসার পরে ‘কুখ্যাত’ আধিকারিককে আর স্বপদে ফেরাননি অখিলেশ।

সত্যান্বেষী দলের তৃতীয় সদস্য সত্যপাল সিং মুম্বইয়ের পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। কমিশনার থাকাকালীনই তিনি ইস্তফা দিয়ে ২০১৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের বাগপত আসন থেকে ভোটে লড়েন। জোর করে সরকারি বাসভবন দখলে রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে ১২ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছিল মহারাষ্ট্র সরকার। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন সত্যপাল।

বিজেপির সত্যান্বেষী দলে থাকা আর এক প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নামেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তোলাবাজি ছাড়াও আয় বহির্ভূত সম্পত্তি রাখার দায়ে তাঁর বিরুদ্ধে ৩৮টি মামলা রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে অবশ্য গ্রেফতারির হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী