১ এপ্রিল থেকে বন্ধ নির্মল চন্দ্র স্ট্রিট, জেনে নিন  কোন পথে যাবে বাস-গাড়ি

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আগামী ১ এপ্রিল থেকে বন্ধ হতে চলেছে সুবোধ মল্লিক স্কোয়ারে নির্মল চন্দ্র স্ট্রিটের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আগামী ১ এপ্রিল থেকে বন্ধ হতে চলেছে মধ্য কলকাতার প্রাণকেন্দ্র নির্মল চন্দ্র স্ট্রিটের একাংশ।  নিয়ন্ত্রণ করা হবে যান চলাচলও। মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, আগামী ১ এপ্রিল শুক্রবার রাত ১০ টা থেকে বন্ধ হবে নির্মল চন্দ্র স্ট্রিটের একাংশ। মেট্রোর কাজ শেষ হলে এটি আবার খুলে দেওয়া হবে। রাস্তা বন্ধ হওয়ার কারণে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন। শুক্রবার থেকে কোন পথে কোন গাড়ি যাবে, দেখে নিন এক নজরে:

নির্মল চন্দ্র স্ট্রিটে দক্ষিণমুখী যানবাহন

*বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে দক্ষিণমুখী ৭৮/১, ৪৬, ২৩৪/১, ৩৪/বি, ২১৭এ রুটের বাসগুলি নির্মল চন্দ্র স্ট্রিট ও বি বি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং থেকে সি আর অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

*নির্মল চন্দ্র স্ট্রিট ধরে আসা ছোট যানবাহন গুলিকেও নির্মল চন্দ্র স্ট্রিট থেকে বা গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দিকে বা রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে পূর্বদিকে ঘুরিয়ে দেওয়া হবে।

নির্মল চন্দ্র স্ট্রিটে উত্তরমুখী যানবাহন

*লেনিন সরণি থেকে উত্তরমুখী ৭৮/১, ৪৬, ২৩৪/১, ৩৪/বি, ২১৭এ রুটের বাসগুলি জওহরলাল নেহরু বা লেনিন সরণি ক্রসিং থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ-কলুটোলা স্ট্রিট-কলেজ স্ট্রিট ধরে যাবে।

* নির্মল চন্দ্র স্ট্রিট ধরে উত্তরমুখী ছোট গাড়িগুলি তাদের পুরনো রুটেই চলবে।

 

ট্রাম চলাচল

আগামী ১ এপ্রিল থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্মল চন্দ্র স্ট্রিট ধরে চলা ট্রামের যাতায়াত বন্ধ কিংবা নিয়ন্ত্রণ করা হতে পারে। নির্মল চন্দ্র স্ট্রিটে যানবাহন চলাচলের এই বিধিনিষেধ মেট্রোর কাজ শেষ না হওয়া পর্যন্ত জারি থাকবে। 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী