বিস্কুটের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ব্রিটানিয়ার

এক ধাক্কায় সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিটানিয়া তাদের সব পণ্যের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটানিয়া ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরি জানিয়েছেন, রুশ ইউক্রেন যুদ্ধের ফলে তারা বাধ্য হয়ে এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। দাম বৃদ্ধির অন্যতম কারণ মুদ্রাস্ফীতি।বরুণ বেরি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা ছিল চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার থাকবে তিন শতাংশের কাছাকাছি। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে সেটা ৮ থেকে ৯ শতাংশে পৌঁছে যাবে বলে আমাদের ধারণা। তাই, মূল্যবৃদ্ধি ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।’

রুশ আগ্রাসনের জেরে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। ভারতের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ উর্ধ্বমুখী। বাজার বিশেষজ্ঞরা আগাম জানিয়ে দেন, রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রভাব পড়বে অর্থবাজারেও। কার্যত সেটাই হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিগত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে মোট আয় এক ধাক্কায় ১৯ শতাংশ কমে যায়। বরুণ বেরি বলেন, বিস্কুট তৈরির জন্য কমবেশি সব কাঁচামালের দাম বেড়েছে। তাই, বিস্কুট-সহ বিস্কুটজাত সব সামগ্রীর দাম বাড়াতে হচ্ছে। আমজনতা কিছুটা হলেও সমস্যায় পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

গত সপ্তাহে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, এপ্রিলে তারা আরও একবার বৈঠকে বসবে। সেই বৈঠকে চলতি অর্থবর্ষে ভারতের মুদ্রাস্ফীতি হার কী হবে, তা নিয়ে আলোচনা সবিস্তার কথা হবে।

ব্রিটানিয়া সম্প্রতি মিশর এবং উগান্ডায় একটি কন্ট্র্যাক্ট-প্যাকিং কারখানা খুলেছে। চলতি বছর কেনিয়াতেও তারা এই ধরনের একটি কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে। নাইজেরিয়াতেও তারা ব্যবসা করতে চাইছে।

আরও পড়ুন আরও দামি তরলসোনা, দিল্লিতে ডিজেল একশো ছুঁই ছুঁই

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল