AFPSA মেয়াদ হ্রাসের ঘোষণা অমিত শাহের

টুইট করে ঘোষণা অমিত শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তর-পূর্বের রাজ্যে বলবৎ হওয়া আফস্পার মেয়াদ হ্রাসের সিদ্ধান্ত নিল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে তাঁর মন্ত্রক গৃহীত সিদ্ধান্তের কথা জানান। অমিত শাহের টুইট, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের ফলে উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য অসম, মণিপুর এবং নাগাল্যান্ডের পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। সে কারণে ওই তিন রাজ্য থেকে বিশেষ সেনা আইনের মেয়াদ হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, উত্তর-পূর্ব ভারতের ওই তিন রাজ্যের সার্বিক পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। এই উন্নতির পিছনে মোদি এবং তাঁর সরকার গৃহীত নীতি কাজ করেছে। পাশাপাশি ওই তিন রাজ্যের মানুষও সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সরকারের তরফ থেকে রাজ্যবাসীর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সরকারের এই সিদ্ধান্তের পিছনে কাজ করছে নাগাল্যান্ডের মন জেলার গণহত্যা।

গত ডিসেম্বরে নাগাল্যান্ডের গণহত্যার খবরে শিউড়ে উঠেছিল গোটা দেশ। আফস্পার দৌলতে সেনাবাহিনী নির্বিচারে গুলি চালায়। নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ হারান ১৩জন গ্রামবাসী। এই ঘটনায় সেনাবাহিনীকে আড়াল করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাবাহিনীর কাছে খবর ছিল ট্রাকে করে বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদীকে পাচার করা হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বাহিনী সেখানে তল্লাশি চালায়। একটি ট্রাককে সন্দেহ হওয়ায় বাহিনী ট্রাক চালককে দাঁড়াতে বললেও ট্রাকচালক সেই নির্দেশ মানতে অস্বীকার করে। বাধ্য হয়েই বাহিনী গুলি চালায়। তবে ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দেয় সেনাবাহিনী।  

আরও পড়ুন নাগাল্যান্ডে নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি চালাল নিরাপত্তারক্ষী, হত বহু

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?