আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাকঘরে স্বল্প সঞ্চয়ে কমছে না সুদের হার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ডাকঘরে বিভিন্ন স্বল্পসঞ্চয়ের সুদের হার চলতি অর্থবর্ষে অপরিবর্তি রাখার সিদ্ধান্ত নিল অর্থ মন্ত্রক। মন্ত্রক থেকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিপিএফ, এনএসসি-সহ ডাকঘরের অন্যান্য স্বল্প সঞ্চয়ে সুদের হার গত অর্থবর্ষে যা ছিল, ২০২২-২৩অর্থবর্ষে  সেই হারেই সুদ মিলবে। বিগত অর্থবর্ষে পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড), এনএসসি, সুকন্যা সমৃদ্ধি যোজনা-সহ অন্যান্য স্বল্পসঞ্চয়ে সুদের হার ছিল ৭.১০ শতাংশ। প্রবীণ নাগরিকরা সুদ পেতেন ৭.৪০ হারে। দুটি ক্ষেত্রেই সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। এই সিদ্ধান্তে যে মধ্যবিত্তকে অনেকটাই স্বস্তিতে রাখবে, তা বলাই বাহুল্য। নতুন সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। উল্লেখ করা যেতে পারে, স্বল্পসঞ্চয়ে সুদের হার প্রতি তিনমাস অন্তর নির্ধারণ করে কেন্দ্র। আপাতত এই সিদ্ধান্ত এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

যদিও বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, তিনমাস বাদে সুদের হার নাও বদলাতে পারে কেন্দ্র। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা জানিয়েছে, পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বাজারে এর প্রভাব পড়তে বাধ্য। দাম বাড়বে নিত্যপ্রয়োজনী পণ্যসামগ্রী। এই অবস্থায় স্বল্পসঞ্চয়ে সুদের হার হ্রাস করলে জনমানসে এর বিরূপ প্রভাব পড়বে।

তাছাড়া কেন্দ্র গতকালই সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এই অবস্থায় স্বল্পসঞ্চয়ে সুদের হার হ্রাস করলে সেটা দ্বিচারিতা হয়ে যাবে। সে কারণে আসন্ন অর্থবর্ষে ডাকঘরে স্বল্পসঞ্চেয় সুদের হার এক রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

উল্লেখ করা যেতে পারে, গতকাল কেন্দ্র সরকারি  কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মহার্ঘভাতা  তিন শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হল  ৩৪ শতাংশ। উপকৃত হবেন ৫০ লক্ষ সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশন ভোগী।   

আরও পড়ুন কেন্দ্রীয় সরকারি কর্মীদের আচ্ছেদিন, তিন শতাংশ বাড়ল ডিএ

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

আইফোন ১৫-এ বাম্পার অফার! জানেন কোথায় কোথায় মিলছে এই দারুণ ছাড়?

জিও-র ধামাকা অফার! মাত্র ১৪৯ টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি সঙ্গে Jio Hotstar ফ্রি

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ