আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুজরাতিদের মন পেতে গান্ধি আশ্রমে চড়কা কাটলেন কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর:  গুজরাতবাসীদের মনে পেতে শনিবার গান্ধি আশ্রমে চড়কা কাটলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ সিং মান। পরে তারা সবরমতিতে গান্ধি স্মারক সংগ্রহশালা ঘুরে দেখেন। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার কাছে এটা অত্যন্ত গর্বের যে, যে দেশে গান্ধিজি জন্ম গ্রহণ করেছিলেন, সেই দেশে আমারও জন্ম হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম আমি গান্ধি আশ্রমে এসেছি। তবে সক্রিয় রাজনীতিতে যোগদানের পর বেশ কয়েকবার এখানে এসেছিলাম।’

গান্ধি আশ্রমে এসে তাঁর ভালো লাগছে বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান। তিনি বলেন,‘আমি এমন একটি রাজ্যের বাসিন্দা, যে রাজ্যে জন্ম দিয়েছে বিপ্লবীদের। এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম। দেখলাম বিভিন্ন সময়ে বিভিন্ন লেখা গান্ধিজির চিঠি। আর যেটা দেখে সব থেকে বেশি ভালো লাগল, তা হল চড়কা। পঞ্জাবের প্রায় সব বাড়িতেই রয়েছে চড়কা। মা এবং ঠাকুমা এখনও চড়কায় সুতো কাটেন। ছোট বয়সেই দেখেছি, মা-ঠাকুমাকে চড়কা কাটতে। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। দেশকে ভালোবাসি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম গান্ধি আশ্রম দেখতে এলাম।’ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর কাছে জানতে চান, এটা নিছক সফর না কি এর পিছনে রাজনীতি রয়েছে? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত পবিত্র জায়গা। এখানে রাজনীতি নিয়ে কোনও কথা বলতে চাই না।’

আশ্রমের ভিজিটর্স বুকে কেজরি লেখেন, ‘এই আশ্রম একটি পবিত্র জায়গা। অনুভব করলাম, গান্ধির আত্মা এখানে রয়েছে। নিজেকেও অত্যন্ত পবিত্র মনে হল।’

আরও পড়ুন দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক: কেজরিওয়াল

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্ণাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ