তুঙ্গে বৃহস্পতি, বেজোস-মাস্কদের ‘এলিট’ ক্লাবে ঢুকে পড়লেন আদানি

‘ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্স’ অনুযায়ী আদানি-উইলমার গোষ্ঠীর কর্ণধারের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার অর্থা‍ৎ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধন দেবী লক্ষ্মীর কৃপা অবিরাম বর্ষিত হচ্ছে গৌতম আদানির উপরে। তাঁর সম্পদ বৃদ্ধি কার্যত ঘড়ির কাঁটাকেও হারিয়ে দিচ্ছে। সম্পত্তির নিরিখে আরও একবার রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে টেক্কা দিলেন তিনি। ঢুকে পড়লেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস, টেসলা কর্ণধার ইলন মাস্কদের ১০০ বিলিয়ন ডলার সম্পত্তির অভিজাত ক্লাবে।

‘ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্স’ অনুযায়ী আদানি-উইলমার গোষ্ঠীর কর্ণধারের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার অর্থা‍ৎ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। গত আর্থিক বছরে গৌতম আদানির সম্পত্তি বেড়েছে ২৪ বিলিয়ন ডলার। এক বছরে সম্পত্তি বৃদ্ধির নিরিখে তিনি বিশ্বের তাবড়-তাবড় শিল্পপতিদের হারিয়েছেন। এক সময়ে কলেজে পড়াশুনা অসমাপ্ত রেখে ব্যবসা জগতে পা রেখেছিলেন। তার পরে আর পিছে ফিরে তাকাতে হয়নি। কয়লা খনি থেকে বিদ্যু‍ৎ, বন্দর থেকে ভোক্তাপণ্য-বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় নেমে সাফল্য পেয়েছেন তিনি। আর তার সেই সাফল্য কার্যত অনেক অর্থনীতিবিদের চোখ কপালে তুলে দিয়েছে। গত দুবছরে গৌতম আদানির সম্পদ বৃদ্ধি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি মাসেই আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনীর তকমা পেয়েছিলেন।

আদানি-উইলমার কর্ণধার জেফ বেজোস-ইলন মাস্কদের অভিজাত হান্ড্রেড বিলিওনিয়ার ক্লাবে জায়গা করে নিতে পারলেও ওই ক্লাবের সদস্যপদ হারিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ সামান্য কমে ৯৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। করোনার কালবেলায় ২০২১ সালে গোটা বিশ্বেই কার্যত ধনশালীদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল