কলকাতায় সর্বকালীন মূল্যবৃদ্ধি পেট্রোল-ডিজেলের

জ্বালানির দামবৃদ্ধির জেরে শহরে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। পকেট খালি হচ্ছে আমজনতার। চূড়ান্ত খারাপ অবস্থার নিম্নবিত্তদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালেও অব্যাহত রয়েছে দেশজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দৌড়। আর এই পরিস্থিতির জন্য মোদি সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করলেও এখন পাল্টা প্রশ্ন উঠছে দেশজুড়ে। যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কী এবাবে নিত্যদিনই পেট্রোল আর ডিজেলের দর বাড়িয়ে চলবে মোদি সরকার? নাকি যুদ্ধকে সামনে রেখে রান্নার গ্যাসের মতোই পেট্রোল(Petrol) আর ডিজেলের(Diesel) ওপর থেকে ভর্তুকি তুলে দিতে চাইছে গেরুয়া ব্রিগেড? এই প্রশ্নই এখন ঘুরছে দেশজুড়ে। গত দু’সপ্তাহের মধ্যে লিটারে মোট ৮ টাকা বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। কলকাতায় এদিন তা আরও মহার্ঘ হল। রবিবার কলকাতায়(Kolkata) লিটার প্রতি পেট্রোলের দর ৮৪ পয়সা বেড়ে হয়েছে ১১৩.০৩টাকা। অন্যদিকে ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৭.৮২টাকা। কলকাতায় এটাই এখনও পর্যন্ত পেট্রোপণ্যের সর্বকালীন দর।

নিত্যদিনের এই জ্বালানির দামবৃদ্ধির জেরে শহরে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। আনাজপাতি থেকে শাকসবজি, মাছ মাংস সব কিছুরই দাম বেড়ে চলেছে। পকেট খালি হচ্ছে আমজনতার। যারা মোটা মাইনে পান বা আয় বেশি তাঁদের সমস্যা ততটা না হলেও চূড়ান্ত খারাপ অবস্থার মধ্যে পড়েছেন নিম্নবিত্তরা(Lower Class Family)। আঁচ পড়ছে মধ্যবিত্তের সংসারে। কিন্তু এই পরিস্থিতি যে কবে শেষ হবে তার কোনও দিনক্ষণ কেউই বলতে পারছেন না। কেননা রাশিয়ার(Russia) প্রেসিডেন্ট ভ্লদামির পুতিন নিজেই জানতেন না ইউক্রেন(Ukraine) যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হবে। কিন্তু এখন তিনি না পিছোতে পারছেন না এগোতে পারছেন। বরঞ্চ ইউক্রেনের বুকে তাঁর তাণ্ডবলীলা আরও ধ্বংসাত্মক আকার দিচ্ছেন। পাল্লা দিয়ে বিশ্ববাজারেও চড়লে ব্যারেল প্রতি তেলের দর। কলকাতা সহ রাজ্যের বাজারে জ্বালানির দর বাড়ায় বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলিও দাবি তুলেছে অটো ইউনিয়নদের মতো তাঁদেরও টিকিটের দর ঠিক করার অধিকার দিক রাজ্য সরকার। শুধু তাই নয়, বেশ কিছু রুটে বেসরকারি বাসে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগও তুলেছেন যাত্রীরা। যদিও রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই ধরনের ঘটনা ঘটলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন বাস ভাড়া বাড়ানোর কোনও চিন্তাভাবনাই করছে না নবান্ন।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা