মতুয়াদের বাসে হামলায় সিবিআই তদন্তের দাবি করলেন শান্তনু ঠাকুর

৩০ মার্চ ঠাকুর বাড়িতে যাওয়ার পথে পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি করলেন শান্তনু ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ মার্চ ঠাকুর বাড়িতে যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

গত ৩০ মার্চ একটি বাসে চেপে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন কয়েকজন মতুয়া পুণ্যার্থী। অভিযোগ, বারাসত–যশোর রোডে সেই বাসে হামলা চালায় দুষ্কৃতীরা। বাসে থাকা পুণ্যার্থীদের মারধর করে এবং বাসে ভাঙচুর চালানো হয়। সেদিন রাস্তায় পুণ্যার্থীদের বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। তা থেকেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর ওই বাসে উঠে হামলা চালানো হয়। এর ফলে আহত হন বেশ কয়েকজন। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে চারজনকে। ঘটনার দিন বারাসত থানার এসপি সাংবাদিক বৈঠক করে জানান যে, বাসের ওভারটেক করা নিয়ে গণ্ডগোল। সেই সময় কয়েকজন ইট মেরেছে সেখানে।

এবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বলেন, ‘‌এসপি মন গড়া কথা বলতেই পারেন। কারণ তিনি শাসকদলের তামাক খেয়েছেন। যেখানে তীর্থযাত্রীদের বাস আটকে নারীদের শ্লীলতাহানি করা হয়, মেয়েদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় সেই তদন্তে এসপি কোন ধারা দিয়েছে তা আগে উনি জানাক। ধর্মীয় আচার বিধিতে বাধায় কোন ধারা দেওয়া হয় সবটাই আমরা খতিয়ে দেখব। ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এখানে সিবিআই তদন্ত করা উচিত।’‌ এই ঘটনার পর মতুয়ারা বুঝে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তারপর হাবড়ায় রেল অবরোধ করেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। আর এবার সিবিআই তদন্তের দাবি জানালেন শান্তনু।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন