মর্মান্তিক! ইউক্রেনের শিশুদের পিঠেই লিখে দেওয়া হচ্ছে নাম, ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কারোর বয়স খুব বেশী হলে এক বছর, কেউ আবার এখনও নিজের প্রথম জন্মদিনই দেখেনি। কিন্তু এর মধ্যেই তাঁদের চরম পরিস্থিতির সামনে এনে দাড় করিয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতি মাস পার করেছে বহু দিন আগেই। ইতিমধ্যেই বহুবার আলোচনার টেবিলে বসেছে দুই দেশ। কিন্তু দিন যত এগিয়েছে পরিস্থিতি ঠিক হওয়ার পরিবর্তে আরও শোচনীয় হয়েছে। বেড়েছে আক্রমণের তেজ, ফলে আরও দুঃসহ হয়েছে লক্ষ লক্ষ ইউক্রেনীয় বাসিন্দার জীবন। ইতিমধ্যেই এই সংঘাতের একাধিক মর্মান্তিক ছবি গোটা বিশ্বের সামনে এসেছে যা দেখে চোখের জল ফেলেছে বিশ্ববাসী। সম্প্রতি তেমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একজন অসহায় মা, যা দেখে রীতিমতো বাকরুদ্ধ সকলে। ছবিতে দেখা যাচ্ছে একটি সদ্যোজাত শিশুকে, যার পরনে রয়েছে শুধু একটা ডাইপার। কিন্তু ভালো করে খেয়াল করলে দেখা যাবে শিশুটির পিঠে পেন দিয়ে কিছু লেখা রয়েছে। জানা যাচ্ছে সদ্যোজাত ওই শিশুটি ইউক্রেনীয়। তাঁর মা, বাবা দুজনেই ইউক্রেনের বাসিন্দা যাদের প্রাণ এই মুহূর্তে বিপন্ন। এমতাবস্থায় তাঁদের যদি কিছু হয়ে যায় এবং শিশুটি অনাথ হয়ে যায় তাহলে তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে শিশুটির পিঠে পারিবারিক বিবরণ লিখে দেওয়া হয়েছে পেন দিয়ে। 

সম্প্রতি শিশুটির এই মর্মান্তিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক অস্ট্রেলিয়ান সাংবাদিক। এই ছবি পোস্ট করে তিনি ইউরোপের দেশগুলির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, ‘একদিকে ইউক্রেনের মায়েরা যখন তাঁর সন্তানদের পিঠে নাম, ঠিকানাসহ যাবতীয় পারিবারিক তথ্য লিখছেন শুধুমাত্র শিশুটির একটি নিরাপদ ভবিষ্যতের আশা করে, তখন ইউরোপের দেশগুলি তেল নিয়ে আলোচনা করতে ব্যস্ত।’ জানা যাচ্ছে, এই ঘটনা প্রথম নয়, যুদ্ধ শুরুর পর থেকেই এমন বহু শিশুকে উদ্ধার করা হয়েছে।   

উল্লেখ্য, যুদ্ধ শুরুর প্রথমের দিকেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে একটি ১১ বছরের কিশোরকে উদ্ধার করা হয়েছিল যে শুধু মায়ের দেওয়া একটি চিঠির ওপর ভরসা করে সীমান্ত পার করেছিল। তাঁর পরিবারের কোনও সদস্যই তাঁর সঙ্গে ছিল না। তবে এক্ষেত্রে বিষয়টি অন্য। এখানে শিশুটি তাঁর পরিবারের সঙ্গেই রয়েছে। কিন্তু তাঁর বাবা মায়ের আশঙ্কা ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতিতে যদি তাঁদের কিছু হয়ে যায় তাহলে তাঁদের অনাথ শিশুটিকে যাতে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয় তার জন্যই এই পদক্ষেপ নিয়েছে শিশুটির বাবা মা। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ