এবার বিহারেও আজান বিতর্ক, সৌজন্যে বিজেপি মন্ত্রী

রমজানের মাসের শুরু থেকেই একের পর এক রাজ্যে মাথাচাড়া দিচ্ছে আজানে লাউড স্পিকারের ব্যবহারের বিরোধিতা করে একাধিক বিতর্কিত মন্তব্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমে দক্ষিণ ভারত, সেখান থেকে উত্তর ভারত, আর এবার পূর্ব ভারতেও ছড়াল আজান বিতর্ক। রমজানের মাসের শুরু থেকেই একের পর এক রাজ্যে মাথাচাড়া দিচ্ছে আজানে লাউড স্পিকারের ব্যবহারের বিরোধিতা করে একাধিক বিতর্কিত মন্তব্য। কেউ বলছেন লাউড স্পিকারের ব্যবহারে শরীর খারাপ হয়, কেউ আবার বলছেন আজানে লাউড স্পিকারের ব্যবহারে পড়াশোনার অসুবিধা হয়। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটকের দেখানো এই রাস্তাতেই এবার হাঁটল বিহার। নীতীশ মন্ত্রীসভার অন্যতম সদস্য তথা বিজেপি নেতা জনক রাম সম্প্রতি দাবি করেছেন যে, যেভাবে হিন্দুদের কোনও উৎসবের সময়ে দ্রুতগতিতে গাড়ি চালানো কিংবা ডিজে বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, ঠিক একইভাবে আজানের সময়ে মসজিদে লাউড স্পিকার বাজানোর ওপরে নিষেধাজ্ঞা জারি করা উচিত। 

জানা যাচ্ছে, বৃহস্পতিবার মুজফফরপুরের একটি জনসভায় আসেন ওই বিজেপি মন্ত্রী। সেখানেই তিনি বলেন, যে কোনও এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অন্য ধর্মের মানুষও বসবাস করেন। সেক্ষেত্রে আজানের সময়ে লাউড স্পিকার ব্যবহার করা হলে অন্যদের অসুবিধা হতে পারে। স্কুল, কলেজ থেকে হাসপাতাল সব জায়গাতেই মানুষ সমস্যায় পড়তে পারেন।  হিন্দুদের কোনও উৎসবের সময়ে দ্রুতগতিতে গাড়ি চালানো কিংবা ডিজে বাজানোর ওপর যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়, ঠিক একইভাবে আজানের সময়ে মসজিদে লাউডস্পিকার বাজানোর ওপরেও নিষেধাজ্ঞা জারি করা উচিত।

উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম থেকেই দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে এই আজান নিয়ে বিতর্ক। সবার আগে কর্ণাটকে মসজিদে লাউড স্পিকার ব্যবহার করা নিয়ে আপত্তি করা হয়। সেই ধারা বজায় রেখে একে একে দিল্লি, মহারাষ্ট্রেও এই প্রসঙ্গে গলা চড়াতে শুরু করেন অনেকে। মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়ক তো আবার আজান রুখতে মন্দিরের বাইরে হনুমান চালিশা বাজানোর নিদানও   দিয়ছেন বেশ কিছুদিন আগে। এবার সেই তালিকাতেই যোগ হল বিহারের নাম। 

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর