সেপ্টেম্বরেই ভারতের ডোমেস্টিক ফ্লাইটে ২-৩ শতাংশ যাত্রী বেড়েছে

করোনা সংক্রমণে রাশ পড়ায় ফের ভারতের আভ্যন্তরীণ বিমান পরিবহনে গতি এসেছে বলে এক সমীক্ষায় উঠে এল। করোনা সংক্রমণ এবং লকডাউনের ধাক্কায়

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণে রাশ পড়ায় ফের ভারতের আভ্যন্তরীণ বিমান পরিবহনে গতি এসেছে বলে এক সমীক্ষায় উঠে এল। করোনা সংক্রমণ এবং লকডাউনের ধাক্কায় বিমান সংস্থাগুলির হাড়ির হাল হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েকমাসে করোনা সংক্রমণ কমতির দিকে থাকায় বেশ কিছু ছাড় দেয় কেন্দ্রীয় সরকার। আর তাতেই মাথা তুলে দাঁড়াচ্ছে বিমান সংস্থাগুলি। শুধুমাত্র গত সেপ্টেম্বর মাসেই ২-৩ শতাংশ যাত্রী বেড়েছে ঘরোয়া বিমানে।

দেশের বিমান পরিবহনের সমীক্ষাকারী সংস্থা (Ratings Agency) ICRA জানিয়েছে, সেপ্টেম্বরেই ৬৮-৬৯ লক্ষ যাত্রী আভ্যন্তরীণ বা ঘরোয়া বিমানে যাতায়াত করেছেন। যেখানে গত অগষ্টে ঘরোয়া বিমানে চড়েছেন ৬৭ লক্ষের কম যাত্রী। ২০২০ সালের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে বিমান সংস্থাগুলির যাত্রী পরিবহন ক্ষমতা বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। তবে ICRA আরও জানিয়েছে কোভিড-১৯ অতিমারীর পুর্ববর্তী সময়ের থেকে এই অঙ্ক ৩৮ শতাংশ কম। অর্থাৎ করোনাকালের আগে দেশের আভ্যন্তরীণ বিমানে যাত্রী সংখ্যা অনেকটাই বেশি ছিল। যদিও ICRA এই বিষয়ে ক্ষোভ জানিয়েছে, যে আভ্যন্তরীণ উড়ানের ছাড় দেওয়া সত্বেও ভারতীয় বিমান সংস্থাগুলি যাত্রী সংখ্যা বৃদ্ধি করতে পারছে না।

উল্লেখ্য, সেপ্টেম্বরের ১৮ তারিখেই ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ঘরোয়া বিমানে ৮৫ শতাংশ যাত্রী নেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল। এর আগে সেটা ছিল ৭২ শতাংশ মতো। ICRA জানিয়েছে, এই সিদ্ধান্ত যথেষ্ট সময়োপযোগী। কারণ এখন দেশে টিকাকরণের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আবার করোনা সংক্রমণও কমতির দিকে। তাই উৎসবের মরশুমের আগে এই ছাড় সাধারণ মানুষের মধ্যে বিমানযাত্রায় উৎসাহ বাড়াতে সাহায্য করছে। পাশাপাশি বিমানভাড়ায় ছাড় দেওয়া সংক্রান্ত নীতিও পরিবর্তন করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তাতে যাত্রীদের বিমানের টিকিট কাটার ক্ষেত্রে আকর্ষণ করতে সাহায্য় করবে। 

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন