Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনুব্রতের পাশে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ সুজাতার

দলে এখন অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। ঠিক এই সময় তাঁর হয়ে মুখ খোলার পাশাপাশি বিরোধীদের আক্রমণ শানলেন সুজাতা মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের অনেক নেতাই নানা মামলায় ইডি বা সিবিআই(CBI) জেরার মুখে পড়েছেন। দিল্লিতে বা কলকাতায় হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হয়েছেন আবার কেউ সস্মানে হাসতে হাসতে বেরিয়ে এসেছেন। ব্যতিক্রম একজনই, তিনি বীরভূম জেলা তৃণমূলের(TMC) সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। কয়লা পাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতার নিজাম প্যালেসে ডকে পাঠিয়েছিল সিবিআই(CBI)। কিন্তু নির্দিষ্ট দিনে তিনি তাঁর কলকাতার চিনার পার্ক এলাকার বাড়ি থেকে গাড়ি করে বেরিয়েও নিজাম প্যালেসে যাননি, বরঞ্চ সোজা গিয়ে এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) ভর্তি হয়ে গিয়েছেন। তাঁর এই আচরণকে বিরোধীরা ‘অসুস্থতার নাটক’ বলে কটাক্ষ হানছে। তৃণমূলের তরফে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেভাবে বিবৃতি দিয়েছেন নাম করে বা নাম না করে তা দেখেও মনে হচ্ছে দলও অনুব্রতবাবুর এই অসুস্থতা ও সিবিআই-কে এড়িয়ে যাওয়ার ঘটনাকে ভাল চোখে দেখছে না। কার্যত দলে এখন অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। ঠিক এই সময় তাঁর হয়ে মুখ খোলার পাশাপাশি বিরোধীদের আক্রমণ শানলেন সুজাতা মণ্ডল।

ঠিক কী বলেছেন সুজাতা? আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে গিয়েছেন সুজাতা। আর সেখান থেকেই তিনি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর পাশাপাশি আক্রমণ শানিয়েছেন বিরোধীদের। বলেছেন, ‘অনুব্রত মণ্ডল আমাদের দলের একজন বরিষ্ঠ নেতা, অত্যন্ত লড়াকু। তিনি বাংলার অন্যতম বড় সংগঠক। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। অনেক অপশক্তি তাঁকে নিয়ে অকথ্য অপপ্রচার চালাচ্ছে। তাঁর অসুস্থতা কামনা করে ‘খিল্লি’ ওড়াচ্ছে। এতে তাঁদের সংকীর্ণ মানসিকতা এবং রুচিবোধের অভাব স্পষ্ট হচ্ছে। আমি অনুব্রত মণ্ডল, আমাদের কেষ্টকাকুর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি সত্যিকারের অসুস্থ। যারা এই ধরনের নাটক করে তাদেরই নাটক মনে হয়েছে। কে কী ভাবল তাতে কিছু যায় আসে না। তিনি লড়াই করে সুস্থ হয়ে উঠবেন।’ সন্দেহ নেই নিজের কঠিন সময়ে দলের আর কাউকে পাশে না পেলেও অনুব্রত মণ্ডল আরেক মণ্ডলকন্যাকে পাশে পেয়ে গেলেন। মণ্ডলে মণ্ডলে একাকার বাংলার রাজনীতি।

ঘটনাচক্রে বৃহস্পতিবার রাতেই ইমেল করে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সিবিআই। সেই চিঠিতে তাঁরা জানতে চেয়েছেন, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা এখন কীরকম। তাঁর ঠিক কী হয়েছে বা কী ধরনের শারীরিক সমস্যা রয়েছে? তাঁর কোন কোন টেস্ট হয়েছে ও সেই সব টেস্টের কী রিপোর্ট এসেছে? জানা গিয়েছে, শুক্রবার সকালেই সেই চিঠির উত্তর পাঠিয়ে দিয়েছে, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। অনুব্রতবাবুর চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে তাঁদের রিপোর্টের ভিত্তিতেই ওই রিপোর্ট সিবিআই-কে পাঠানো হয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে, অনুব্রত মণ্ডলের এখন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও শরীরে বেশ কিছু সমস্যা রয়েছে। তাই তাঁরা বেশ কিছু টেস্ট করাতে চান। কার্ডিওলজির সমস্যা থাকায় হাসপাতাল থেকে এখনই ছেড়ে দেওয়া যাবে না। তবে সিবিআই যদি মনে করে তাহলে হাসপাতালে এসে তাঁরা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। 

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের