টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন নিক

২০১৯ সাল থেকে টিম ইন্ডিয়ার ট্রেনার হিসেবে যুক্ত রয়েছেন নিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি শাস্ত্রীর পথই অনুসরণ করলেন ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ নিক ওয়েব। আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়বেন তিনি। নিক জানিয়েছেন যে, তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। কারণ, কাজের জন্য তাঁকে বছরের মধ্যে ৬ থেকে ৮ মাস বাইরে কাটাতে হয়। তাই তিনি চান টিম ইন্ডিয়ার চাকরি ছেড়ে এখন পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটাতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনটাই জানিয়েছেন এই কিউয়ি প্রশিক্ষক।

 ২০১৯ সাল থেকে টিম ইন্ডিয়ার ট্রেনার হিসেবে যুক্ত রয়েছেন নিক। শঙ্কর বসু দায়িত্ব ছাড়ার পরই ওয়েবকে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ করে নিয়ে আসেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তার আগে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তবে কোহলিদের দায়িত্ব ছাড়ার এই সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ ছিল না এই কিউয়ি প্রশিক্ষকের কাছে।

নিক জানান, ‘আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন একটা বিষয় ছিল। অনেক চিন্তা-ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর সবথেকে বড় বিষয় হল আমার পরিবারের ভালো জন্য কী করতে হবে সেটা আমাকেই ভাবতে হবে। আমি পরিবারের মানুষদের পাশে থাকতে চাই। টি-২০ বিশ্বকাপ শেষ হলেই দ্রুত দেশে ফিরব।’

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা