মাত্র ১৬ টাকায় চলবে ৩০ দিন, সস্তায় আকর্ষণীয় প্ল্যান আনল BSNL

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL), সরকারের অধীনস্থ এই টেলিকম সংস্থাটির কথা প্রায় সকলেরই জানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL), সরকারের অধীনস্থ এই টেলিকম সংস্থাটির কথা প্রায় সকলেরই জানা। বর্তমান বাজারে খানিকটা পিছিয়ে পড়লেও এয়ারটেল, জিও-র মতো জনপ্রিয় টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিয়ে ফের শিরোনামে আসতে চলেছে বিএসএনএল। গ্রাহকদের কথা চিন্তা করে অনেক কম খরচে দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যান দিচ্ছে এই টেলিকম সংস্থাটি। এই প্ল্যানগুলিতে গ্রাহকরা রোজকার ডেটা, ফ্রি-কলিং এবং মেসেজ-সহ আরও অনেক রকম সুবিধা পেয়ে যাবেন। তবে এবারের প্ল্যানটি হল মারাত্মক সস্তা। BSNL-এর নতুন প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা মাত্র ১৬ টাকা খরচ করে ৩০ দিন ধরে পরিষেবা পাবেন।

তবে BSNL-এর এই মাত্র ১৬ টাকার প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করলে কোনওরকম কল, ডেটা এবং মেসেজের সুবিধা পাওয়া যাবে না। কেবলমাত্র সিমকার্ড চালু রাখার জন্য এটি হল একেবারে উপযুক্ত প্ল্যান। তবে এই রিচার্জ করলে পরবর্তী ৩০ দিন প্রতি মিনিটের কলচার্জ ২০ পয়সা করে কাটা হবে। যেকোনও নেটওয়ার্কের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এছাড়া অন্য কোনও সুবিধা ১৬ টাকার রিচার্জ করলে গ্রাহকরা পাবেন না।

তবে ডেটা, ভয়েস কল এবং মেসেজের সুবিধা পেতে গেলে গ্রাহকদের একটু খরচ করে ১৪৭ টাকা রিচার্জ করতে হবে। এই রিচার্জে ৩০ দিন যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে মিলবে ১০ জিবি ডেটা। পাশাপাশি, একেবারে বিনামূল্যে BSNL টিউশনস পরিষেবাও এই প্ল্যানে পাওয়া যাবে। আর এর থেকে বেশি সুবিধা পাওয়া গেলে করতে হবে ২৪৭ টাকার রিচার্জ।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল