আরও ধনী নীতীশের দল, ক্রমশ ‘গরিব’ হচ্ছে কংগ্রেস

নির্বাচন কমিশনের কাছে আয়-ব্যয়ের রিপোর্ট দাখিল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গেরুয়া ঝড়ে কংগ্রেসের অস্তিত্ব প্রশ্নের মুখে।এবার তাদের আয়ও কমেছে। নির্বাচন কমিশনের কাছে তারা যে রিপোর্ট দাখিল করেছে, সেখানে উল্লেখ করা হয়েছে আয় হ্রাস পাওয়ার কথা। নির্বাচন কমিশনের কাছে দাখিল করা রিপোর্ট অনুসারে, ২০২০-২১ অর্থবর্ষে তাদের আয় ২৮৫.৭০ টাকা। তার আগের অর্থবর্ষে দলের আয়ের পরিমাণ ছিল ৬৮২.২০ কোটি টাকা।

আয় হ্রাসের পাশাপাশি তাদের খরচও কমেছে। নির্বাচন কমিশনের কাছে দলের তরফ থেকে দাখিল করা রিপোর্ট অনুসারে, ২০১৯-০২ অর্থবর্ষে দলের খরচ হয়েছিল ৯৯৮.১৫ কোটি টাকা। আর পরের অর্থবর্ষে তাদের খরচের পরিমাণ ২০৯ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে কংগ্রেসের আয়ের পরিমাণ ছিল ৯১৮ কোটি টাকা। পরের অর্থবর্ষ থেকেই তাদের আয় কমতে শুরু করে।

নির্বাচন কমিশনের কাছে দাখিল করা আয় ব্যায়ের রিপোর্ট অনুসারে, ২০২০-২১ অর্থবর্ষে মোট আয়ের অধিকাংশ এসেছে কুপন বিক্রি করে। কুপন থেকে সংগৃহীত অর্থের পরিমাণ ১৫৬.৯০ টাকা। পার্টির তহবিলে দানের পরিমাণ ৯৫.৪০ টাকা।২০.৭০ টাকা এসেছে ফি এবং সাবস্ক্রিপশন থেকে।

কংগ্রেসের পাশাপাশি এনসিপির আয়ও অনেকটাই কমেছে। নির্বাচন কমিশনের কাছে দাখিল করা তাদের আয়-ব্যয়ের রিপোর্ট অনুসারে, ২০২০-২১ অর্থবর্ষে তাদের আয়ের পরিমাণ ৮৫.৫০ টাকা। আয় যেমন কমেছে, কমেছে খরচের পরিমাণও। ২০১৯-২০ অর্থবর্ষে তাদের খরচের পরিমাণ ছিল ১০৯.১৮ কোটি টাকা। পরের অর্থবর্ষে সেটা কমে হয়েছে  ১২.১৭ কোটি টাকা।

তবে আয় বেড়েছে বিজেপি-শরিক জনতা দল ইউ-য়ের। ১৯-২০ অর্থবর্ষে তাদের আয়ের পরিমাণ ২৩.২৫ কোটি টাকা। আর পরের অর্থবর্ষে সেটা বেড়ে হয়েছে ৬৫.৩১ কোটি টাকা।

আরও পড়ুন দিল্লিতে কংগ্রেস সদর দফতরে আগুন

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল