বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের গ্রেফতারি নিয়ে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর

গত ২২ মার্চ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার করা হয় মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় মণ্ডলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়া জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে নিয়ে নীরবতা ভাঙলেন দেশের শিক্ষামন্ত্রী দীপু মণি। শুধু নীরবতাই ভাঙলেন না, জনপ্রিয় শিক্ষকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা নিয়ে দুঃখপ্রকাশও করেছেন। শনিবার বিকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলিতে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ শান্তিতে রয়েছে। অনেকের এই শান্তিতে থাকা পছন্দ হচ্ছে না। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে একজন শিক্ষকের বিরুদ্ধে যা করা হয়েছে- তা দুঃখজনক। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। এ বিষয়ে যা করার তা করব।’

গত ২২ মার্চ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার করা হয় মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ‘দশম শ্রেণিতে বিজ্ঞান পড়ানোর সময় প্রসঙ্গক্রমে শিক্ষার্থীর প্রশ্নে ধর্ম নিয়ে বেশ কিছু বিতর্কিত কথা বলেছিলেন তিনি।’ তাঁর ওই বক্তব্য ভিডিও রেকর্ডিং করে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ কথা বলার অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। তাদের পিছন থেকে মদত জোগান জামায়েত ইসলামির কট্টর সমর্থক হিসেবে পরিচিত স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ও স্কুল পরিচালন সমিতির সদস্যরা।

জনপ্রিয় বিজ্ঞান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আবদুল গাফফার চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল সহ দেশের বিশিষ্টজনেরা হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকেও জনপ্রিয় শিকক্ষককে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন