Loading live market data...
Loading active stocks...
Connecting...

হুকিং রুখতে গিয়ে আক্রান্ত, গণপিটুনির শিকার জুনিয়র ইঞ্জিনিয়র

গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত প্রভাস ঘোষ ও চণ্ডী ঘোষকে। তাদের দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: গিয়েছিলেন ট্রান্সফরমার পরীক্ষা করতে। তাঁর কাছে, খবর ছিল ট্রান্সফরমারের কার্যক্ষমতা কমে গিয়েছে। তাই তা ঠিক করতে গিয়েছিলেন জুনিয়র ইঞ্জিনিয়র। আর তা করতে গিয়েই চোখে পড়ে হুকিং। এই হুকিংয়ের উৎস খুঁজতে গিয়েই গণপিটুনির (Mob Lynching) শিকার হলেন ইঞ্জিনিয়র। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।

   অভিযোগ, ট্রান্সফরমারের কার্যক্ষমতা কমে গিয়েছে। এমন খবর পেয়েছিলেন তিনি। গিয়েছিলেন তা পরীক্ষা করতেই। সেখানেই দেখতে পান ট্রান্সফরমার থেকে হুকিং করা হচ্ছে। সেই বিদ্যুৎ টানা হচ্ছে কোথায়, তা জানতে হুকিং তার বরাবর যেতে থাকেন ওই জুনিয়র  ইঞ্জিনিয়র। তখনই তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়ে কিছু মানুষ। শুরু হয় বেধড়ক মারধর। সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ। ধারাল অস্ত্র এবং গাছের মোটা ডাল দিয়ে এলোপাথাড়ি মারধোর করা হয় বলে অভিযোগ।

 সেই ঘটনা ২৪ ঘণ্টা পরে মনে পড়লেও শিউরে উঠছেন বিদ্যুৎ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়র রক্তিম দাস (২৬)।

তিনি বলেন, শুক্রবার রাতে মালদহের মহদিপুরের পিয়াসবাড়িতে বিদ্যুৎ দফতরের একটি পুরানো ট্রান্সফরমার পরীক্ষা করতে গিয়েছিলেন রক্তিমবাবু। সঙ্গে ছিলেন বিদ্যুৎ দফতরের অপর এক কর্মী প্রণয় হালদার এবং গাড়ি চালক বঙ্কাই চৌধুরি। বাকি দু’জন কোনও মতে অল্প বিস্তর চোট আঘাত পেয়ে নিজেদের রক্ষা করতে পালাতে সক্ষম হলেও ওই ইঞ্জিনিয়ারকে টানতে টানতে ঝোপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু শেষ পর্যন্ত ড্রাইভার বঙ্কাইয়ের উপস্থিত বুদ্ধির জেরে কোনও মতে রক্ষা পান তিনি। পরে তাঁরই সাহায্যে এগিয়ে আসেন মহদিপুরের কয়েকজন রফতানি ব্যবসায়ী। রাতেই গুরুতর আহত ওই ইঞ্জিনিয়ারকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে ২৪ ঘণ্টা পরেও তীব্র আতঙ্ক ঘিরে রয়েছে তাঁকে।

ওই ইঞ্জিনিয়ারের লিখিত অভিযোগের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও পুলিশের কাছে লিখিত এফআইআর দাখিল করা হয়েছে। পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, অভিযোগ পেয়েই ব্যবস্থা নিয়েছে পুলিশ।\

আক্রান্ত ইঞ্জিনিয়র বলেন, তাঁকে টানা মারধোর করা হচ্ছিল। এক সময় মনে হচ্ছিল খুন হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। অভিযোগ, একজনের হূমকী ছিল, তাকে কেউ বাঁচাতে পারবেনা । তুইতোকারি করে মারধর ও অশ্রাব্য গালিগালাজ চালানো হচ্ছিল বলে অভিযোগ।

ঘটনার কড়া নিন্দা করেছে রপ্তানির সঙ্গে যুক্ত মহদিপুর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস’ অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক ভূপতি মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে ওই কমজোরি ট্রান্সফরমারের কারণে কোম্পানির আন্তর্জাতিক রফতানি বিশেষভাবে ব্যাহত হচ্ছিল। বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকার কারণে কম্পিউটার চালানো যায় না। ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এখন রফতানির সব কাগজপত্রই অনলাইনে হয়। ফলে বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন থাকা দরকার। আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওই ইঞ্জিনিয়ার এসেছিলেন। তাঁর ওপর এই আক্রমণের কড়া নিন্দা জানানো হচ্ছে। এরকম ঘটনা ঘটলে তো এরপরে সমস্যা আরও বাড়বে।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার