নববর্ষের প্রথম দিনে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

বছরের প্রথম দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিন বাংলার বেশ কিছু জেলা ভিজতে পারে বৃষ্টিতে। বৃহস্পতিবার পয়লা বৈশাখে রাজ্য জুড়ে পালিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষ বরণের উৎসবে মেতে উঠবে বাঙালি। কিন্তু বছরের প্রথম দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বুধবার থেকে বৃষ্টি হবে বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি মঙ্গলবার কলকাতার আকাশে বৃষ্টির কোনও দেখা মেলার সম্ভাবনা নেই। এদিন দক্ষিণবঙ্গেও বৃষ্টির কোনও পুর্বাভাস নেই।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-জেলাতে আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ কোনও বদল হবে না বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ঝড়ের দাপট চলেছে। শিলা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। আবহাওয়া দফতর সূত্রে খবর দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশে চলতে পারে তাপপ্রবাহ। চলতি বছরে রাজ্যে রেকর্ড গরম পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।  এই বছর বাংলায় একাধিক ঘূর্ণি ঝড় ধেয়ে আসতে পারে বলে দাবি করেছেন ভূতত্ত্ববিদরা।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩