পিলুকে ডিভোর্স দেওয়ার জন্যে জোর করলেন, রঞ্জার মা! তাহলে কি সত্যিই ডিভোর্স হয়ে যাবে পিলু-আহিরের?

Share:

পিলুতে দেখুন বিশেষ পর্ব

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। খুব কমদিনই হয়েছে এই ধারাবাহিকের বয়স।আর তাতেই জনপ্রিয়তা এক্কেবারে তুঙ্গে রাজ করছে এই ধারাবাহিকের। প্রতি সপ্তাহেই টিআরপির সেরা দশে জায়গা করে নেয় এই ধারাবাহিক। আর এখন তো দর্শকদের এই ধারাবাহিকের প্রতি আকর্ষণীয়তা বেড়ে গিয়েছে, প্রতিদিনই প্রায় টানটান পর্ব নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি, পিলু তাঁর বাবার খোঁজ পেয়েছেন।

আহিরের গুরুজী অর্থাৎ আদিত্য নারায়ণই পিলুর জন্মদাতা পিতা! এই কথা পিলুর মা কল্যাণী এসেই জানিয়েছেন তাঁকে।আদিত্যর প্রথম স্ত্রী ছিলেন কল্যাণী। যাকে আদিত্যর দ্বিতীয় স্ত্রী তাড়িয়ে দিয়েছিলেন। আর সংসার ছাড়া কল্যানী তখন প্রেগন্যান্ট ছিলেন এবং আদিত্যর কেরিয়ারের জন্যই কল্যাণী ঘর, স্বামী, সংসার ছাড়তে বাধ্য হয়েছিলেন। তখন পিলু তাঁর গর্ভে ছিলেন।

ভাগ্যচক্রে সেই আদিত্যর প্রিয় শিষ্যের সঙ্গেই বিয়ে হয় পিলুর।মেয়েকে কাছে পেয়ে খুশি আদিত্য নিজেও। কিন্তু পিলুর পরিচয় এখনও জানেননা আদিত্যর দ্বিতীয় স্ত্রী এবং মেয়ে। সেজন্যেই সম্প্রতি, কল্যাণী, কলকাতা ছেড়ে আবার নিজের গ্রামে ফিরে যেতে চাইছেন। এদিকে কল্যাণী কেন বাড়ি ছেড়েছিলেন সেই বিষয়ে, কিছুটা হলেও জানতে পেরেছেন, পিলু এবং আহির।

এবার কি সত্যিই কল্যাণী সবকিছু অতীত বলে দেবেন মেয়ে-জামাইযের কাছে। এছাড়া সম্প্রতি, এই ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছে, আদিত্যর দ্বিতীয় স্ত্রী ডিভোর্সের একটি আইনী কাগজ এনে আহিরকে বলছেন, ‘তোমাকে পিলুকে ডিভোর্সে দিতে হবে, নয়তো তোমার কেরিয়ার সর্বনাশ হয়ে যাবে!’ এই কথা শুনে আহির ডিভোর্স করতে না রাজি হলে, পিলু আহিরকে আশ্বাস দিয়ে বলে, ‘তুমি চিন্তা করোনা গুরুজী, তোমার কেরিয়ার আমি নষ্ট হতে দেবন!’ এবার কাহিনী কোনদিকে মোড় নেবে সেটাই দেখার বিষয়।
 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর