‘শ্যামাঙ্গী’ হয়ে নয়, এবার গৌরাঙ্গী হয়েই ফিরছেন নতুন ধারাবাহিকে অভিনেত্রী তিয়াশা রায়, নেপথ্যে কোন চ্যানেল?

Share:

নিজস্ব প্রতিনিধি: জী বাংলার অন্যতম একটি ধারাবাহিক ছিল ‘কৃষ্ণকলি’ (Krishnokoli), কৃষ্ণবর্ণের একটি মেয়ের জীবনকাহিনী নিয়ে বাঁধা হয়েছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিয়াশা রায় (Tiyasha Roy)। তবে এই ধারাবাহিক শেষ অনেকদিন। তাহলে এখন কি করছেন শ্যামা ওরফে তিয়াশা? ফের কবে ছোট পর্দায় ফিরবেন তিনি?

এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া দর্শকরাও। তাঁরাও তিয়াশাকে খুব তাড়াতাড়ি পর্দায় দেখতে আগ্রহী। শোনা যাচ্ছে, দর্শকদের সেই হা-পিত্যেশ খুব তাড়াতাড়িই ফুরোবে। কারণ, টলিপাড়ার গুঞ্জন, স্টার জলসার নতুন ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন নায়িকা। সুশান্ত দাসের ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিয়াশা রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

এবার নাকি, সেই প্রযোজকেরই নতুন ধারাবাহিকের মাধ্যমে ফিরছেন তিনি। বুধবার এই গুঞ্জনে নিজেই শিলমোহর দিলেন নায়িকা। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, আপাততঃ স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। যখন তাঁর সঙ্গে প্রযোজনা সংস্থার কথা হয়েছিল তিনি নিজেও এই বিষয়ে কিছু জানতেন না। তবে অভিনয়ই তাঁর প্রধান লক্ষ্য। বাকিটা চ্যানেলের কাজ। তবে সুশান্তের সঙ্গে ফের কাজ করার সুযোগ পেয়ে তিনি ধন্য। চারবছর তিনি সুশান্তের কাজ করেছেন। তাই সুশান্ত নায়িকার খুব ভরসার মানুষ। আপাতত ধারাবাহিকের চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সম্ভবত, নারী-কেন্দ্রিক চিত্রনাট্যেই আবার তিনি অভিনয় করবেন।

তবে আর শ্যামাবর্ন নয়, নিজের গায়ের রং নিয়েই অভিনয় করবেন তিনি। এই ধারাবাহিকের প্রোমোর শুট চলতি মাসের শেষের দিকে করা হবে। যদিও অভিনেতার খোঁজ চলছে এখনও। সঙ্গে জানালেন তিনি, আপাততঃ অবসরে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। তারই শ্যুটে ব্যস্ত তিনি এখন। তবে তাঁর এই চ্যানেলে সম্ভবত খাবার বিষয়ের অনেক তথ্য তুলে ধরা হবে।

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা