নববর্ষের আগেই সুখবর, করোনায় একদিনে আক্রান্ত মাত্র ১৮ জন

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে আক্রান্ত হয়েছেন মাত্র ১৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরকে স্বাগত জানাতে গোটা বাংলাজুড়েই চলছে জোরকদমে প্রস্তুতি। আর সেই প্রস্তুতির মধ্যেই সুখবর বয়ে আনল রাজ্যের করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে আক্রান্ত হয়েছেন মাত্র ১৮ জন। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ নিম্নমুখী। পাশাপাশি স্বস্তি দিয়েছে দৈনিক শনাক্তের হার। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৭ শতাংশে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে নতুন করে কেউ মৃত্যুর কোলে লুটিয়ে পড়েননি। এ নিয়ে টানা ১০ দিন করোনায় মৃত্যুহীন থাকল রাজ্য।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে নতুন করে ১০ হাজার ৭৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৭৩৩ জন। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৯ জনেই থমকে রয়েছে।’

নতুন বছরের শুরুতেই যে করোনার হাত থেকে পুরোপুরি মুক্ত হচ্ছে বাংলা, তার ইঙ্গিত দিচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৬ হাজার ১৩৩ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২১টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০০ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৬ জন।’

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি