দুইয়ের পরিবর্তে পাঁচ, IMPS-এর লেনদেনে দৈনিক সীমা বৃদ্ধি RBI-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের সুবিধার্থে এবার IMPS-এর দৈনিক লেনদেনের ক্ষেত্রে  সীমা বৃদ্ধি  করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এতদিন পর্যন্ত IMPS-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। কিন্তু এবার RBI এবার সেই লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ করল। 

এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে শুক্রবার সকালে জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে টাকা লেনদেনের পরিমাণও বাড়ছে। আর তাই সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই IMPS-এর মাধ্যমে দৈনিক লেনদেনের পরিমাণ বাড়ানো হল।

উল্লেখ্য, ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে IMPS-এর মাধ্যমে প্রতিদিন ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। কিন্তু এবার সেক্ষেত্রে আরও ৩ লক্ষ টাকা বাড়ানো হল। এই প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস তথা IMPS  বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সপ্তাহের সব দিন সর্বক্ষণ তাত্ক্ষণিক অন্তর্দেশীয় ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা প্রদান করে। সম্প্রতি IMPS সিস্টেমের গুরুত্ব এবং ব্যবহারকারীদের সুবিধা বিবেচনা করা হয়েছে এবং তারপরেই প্রতি লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ করার প্রস্তাব দেওয়া হয়েছে।’

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন