দিল্লিতে এবার দাম বাড়ল সিএনজি-র

প্রতি কেজি সিএনজির দাম আড়াই টাকা করে বৃদ্ধি পেয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার দাম বাড়ল সিএনজি-র (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস)। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম আড়াই টাকা করে বৃদ্ধি করেছে। এই মূল্যবৃদ্ধির ফলে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের দাম বেড়ে হল ৭১.৬১ টাকা। এপ্রিল মাসে এই নিয়ে চারবার বাড়ল সিএনজি-র দাম। আর এই বছরে এখনও পর্যন্ত দাম বাড়ল ন’বার। মোট বৃদ্ধি কেজি প্রতি ১১.৬ টাকা। শেষবার দাম বৃদ্ধি পেয়েছিল ৭ এপ্রিল। সে দফাতেও আড়াই টাকা বেড়ে দাঁড়ায় ৬৯.১১টাকা। কোথায় কী দাম দাঁড়াল একবার দেখা যাক।

নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ -৭৪.১৭ টাকা

মুজফ্ফরনগর, মিরাঠ, শামলি ৭৮.৮৪ টাকা

গুরুগ্রাম ৭৯.৯৪ টাকা

রেওয়াড়ি ৮২.০৭ টাকা

কার্নাল ৮০.২৭ টাকা

কানপুর, ফতেহপুর, হামিরপুর ৮৩.৪০ টাকা

আজমের, পালি, রাজসামান্দ ৮১.৮৮ টাকা

সিএনজির মূল্যবৃদ্ধির পাশাপাশি পিএনজি-র দামও বৃদ্ধি পেয়েছে।

এদিকে চতুর্থ ত্রৈমাসিকে ইনফোসিসের লাভের পরিমাণ  তুলনামূলকভাবে অনেকটাই কমেছে। সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, চলতি অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে তাদের আয় হয়েছে মাত্র ১.২ শতাংশ। একই সময়ে আগের অর্থবর্ষে তাদের আয়ের পরিমাণ ছিল ১৯.৭ শতাংশ, যা টিসিএসের তুলনায় অনেক বেশি। বম্বে স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় ৬ শতাংশ হ্রাস পায়।

সংস্থার সিইও সলিল পারেখ জানিয়েছেন, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই সংস্থা তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হবে।

এদিকে, শেয়ারবাজার আপাতত চারদিন বন্ধ থাকবে। ফের বাজার খুলবে আগামী সোমবার।

আরও পড়ুন কাল থেকে চারদিন বন্ধ শেয়ারবাজার

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল