Jio-এই অ্যাপটি থাকলেই বিনামূল্যে দেখতে পাবেন সিনেমা এবং টিভি শো!

এর জন্য আলাদা করে কোনও সাবক্রিপশন চার্জ দিতে হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থার কথা বলতে গেলে সবার আগে আসবে Jio-র নাম। বর্তমানে যার গ্রাহক সংখ্যা সবথেকে বেশি। আর সেইসমস্ত গ্রাহকদের জন্য প্রায়ই নিত্য-নতুন আকর্ষণীয় প্ল্যান এনে থাকে। আর করোনা জন্য তৈরি হওয়া অতিমারির কারণে জনসাধারণের মধ্যে ফোন ব্যবহার করার প্রবণতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আর টানা দু’বছর কয়েকমাস লকডাউন চলার জন্য বেড়েছে ইন্টারনেটের ব্যবহারও। সেইসঙ্গে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি দেখার প্রবণতাও। যেই কারণে Jio এমন অনেক প্রিপেইড প্ল্যান এনেছে যেটার মাধ্যমে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি ব্যবহারের ক্ষেত্রে নানারকম সুবিধা নিয়ে আসে। কিন্তু পুরোপুরি বিনামূল্যে এবার থেকে সিনেমা এবং টিভি শো দেখতে পাবেন Jio-র গ্রাহকরা। তবে তার জন্য থাকতে হবে Jio-র এই অ্যাপটি। সেটি হল Jio- সিনেমা।

প্রকৃতপক্ষে এটি একটি ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে আপনি বিভিন্ন ভাষায় সিনেমা এবং অন্যান্য ওটিটি সামগ্রী পাবেন। এই Jio- সিনেমা অ্যাপটির মাধ্যমে নানা রকমের টিভি শো, সিরিয়াল ইত্যাদি দেখতে পাবেন। সেই সঙ্গে পেয়ে যাবেন অন্যান্য ওটিটি সামগ্রীগুলিও। পাশাপাশ, সমস্ত কিছু এইচডি মানের চ্যানেলে উপভোগ করতে পারবেন। গুগুল প্লে-স্টোর থেকে গ্রাহকরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তবে এর জন্য আলাদা করে কোনও সাবক্রিপশন চার্জ দিতে হবে না।

দিন কয়েক আগেই Disney plus Hotstar ব্যবহারকারীদের জন্য একটি প্রিপেইড প্ল্যান এনেছে Jio। Jio-র নতুন আসা প্রিপেইড প্ল্যানটির মূল্য হল ৪৯৯ টাকা। সম্প্রতি এই রিচার্জকে Jio তাদের পোর্টফোলিওতে যুক্ত করেছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রত্যহ কমপক্ষে ২ জিবি করে ডেটা ফ্রি পাবেন। সেইসঙ্গে মিলবে আনলিমিটেড ফ্রি কল, প্রত্যহ ১০০টি করে মেসেজ এবং Disney plus Hotstar ব্যবহার করার সুবিধা। তবে এই প্ল্যানটি মাত্র ২৮ দিন বৈধ থাকবে। কিন্তু এই প্ল্যানে প্রধান আকর্ষণ হল Disney plus Hotstar-এর সাবস্ক্রিপশনটি একবছরের জন্য পাওয়া যাবে। আর Jio-র নতুত ব্যবহারকারীরা এই প্ল্যানের সঙ্গে পেয়ে যাবেন প্রাইম মেম্বারশিপ।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল