বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইতিহাস তৈরি করলেন ভারতের অংশু

নয়া নজির গড়ার পাশাপাশি রূপোও জিতলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে ইতিহাস তৈরি করলেন ভারতীয় মহিলা কুস্তিগীর অংশু মালিক। নয়া নজির গড়ার পাশাপাশি রূপোও জিতলেন তিনি। বছর ২০-এর এই রেসলার ফাইনালে পা রেখেই ইতিহাস সৃষ্টি করে ফেলেছিলেন। কারণ, বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের মধ্যে এতো কম বয়সে এর আগে কেউ ফাইনালে উঠতে পারেনি।

তবে ফাইনালে প্রবেশ করলেও সোনা জয় করা হল না অংশুর। মহিলাদের ৫৭ কেজির বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হেলেন লাউজি মারোউলিসের কাছে হারলেন তিনি। আমেরিকার এই মহিলা রেসলারটি ২০১৬ সালের অলিম্পিকে সোনা জিতে ছিলেন। তাই তাঁর বিরুদ্ধে লড়াইটা খুব একটা সহজ ছিল না অংশু মালিকের জন্য। তবে সোনা না পেলেও রুপো পেয়েছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন অংশু। তবে সেটাকে উপেক্ষা করেই ফাইনাল পর্যন্ত লড়াই চালান দেশের এই মহিলা রেসলার। তাই গোটা দেশ তাকে বাহবা দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে ইতিহাস সৃষ্টির জন্য টুইটে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস