টুইটার না কিনে এলন মাস্ককে শ্রীলঙ্কা কেনার পরামর্শ নেটিজেনদের

তাঁর টুইটার হ্যান্ডেলে এই নিয়ে পরামর্শের বন্যা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টুইটার কেনার বদলে এলন মাস্ককে শ্রীলঙ্কা কেনার পরামর্শ দিলেন নেটিজেনরা। তাঁর টুইটার হ্যান্ডেলে এই নিয়ে পরামর্শের বন্যা। এক নেট নাগরিক লিখেছেন, ‘মাস্ক, শুনলাম আপনি টুইটার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। আপনাকে আমার পরামর্শ, টুইটার না কিনে শ্রীলঙ্কাকে কিনে নিন। দেশটি রীতিমতো অর্থকষ্টে ভুগছে। পারলে একমাত্র আপনিই পারবেন দেশটিকে আর্থিক সংকট থেকে উদ্ধার করতে।‘

অন্য এক নেট নাগরিক লিখেছেন, ‘আপনি যে বিত্তশালী তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। সম্প্রতি আপনি টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আমার একান্ত অনুরোধ, যে টাকা দিয়ে আপনি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিনতে চাইছেন, সেই টাকা দিয়ে শ্রীলঙ্কাকে ক্রয় করলে দেশটি উপকৃত হবে। দ্বীপরাষ্ট্রের অবস্থা ভয়াবহ। বহু মানুষ অনাহারে, অর্ধাহারে রয়েছে। জ্বালানির অভাবনীয় সংকট দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। আমার একান্ত অনুরোধ, শ্রীলঙ্কাবাসীর কথা চিন্তা করে আপনি ওই দেশটিকে ক্রয় করুন। দ্বীপরাষ্ট্রে যারা রয়েছে, তারা উপকৃত হবে।’

উল্লেখ করা যেতে পারে, তেসলা কর্তা টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তার জন্য তিনি তিন লক্ষ কোটি টাকাও দিতে প্রস্তুত। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের শেয়ার হোল্ডারদের এলন মাস্ক ভালো ডিভিডেন্ট দিতেও রাজি।  টুইটার কেনার আগ্রহ প্রকাশ করে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ বোর্ডে আবেদন করেছেন। কেন টুইটার কিনতে চান, তারও প্রাঞ্জল ব্যাখ্যা দিয়েছেন এলন মাস্ক। আর সেই আগ্রহের পরে পরে নেটিজেনদের তরফ থেকে এল বিশেষ অনুরোধ।

আরও পড়ুন তিন লক্ষ কোটি টাকা দিয়ে টুইটার কিনতে চান ইলোন মাস্ক

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল