বেহাল অর্থনীতি, তালা ঝোলানো হল কলম্বো স্টক এক্সচেঞ্জে

কলম্বো স্টক এক্সচেঞ্জের এক আধিকারিকের কথায়, ‘বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: আর্থিক সঙ্কটে কার্যত জেরবার শ্রীলঙ্কা। কয়েকদিন আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল গোতবায়ে রাজাপাক্ষের সরকার। আর শনিবার দেশের শেয়ারবাজারে তালা ঝোলানোর সিদ্ধান্ত নিল। আগামী সোমবার অর্থা‍ৎ ১৮ এপ্রিল থেকে টানা পাঁচদিন কলম্বো স্টক একচেঞ্জ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আর এই সিদ্ধান্ত জানার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ‘এমন সিদ্ধান্ত কার্যত হিতে বিপরীত হবে।’

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এএফপি’ এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন বছর ও বেশ কিছু পার্বনের জন্য চলতি সপ্তাহে কলম্বো স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ ছিল। ফলে অনেক বিনিয়োগকারী আর্থিক সঙ্কট মেটাতে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিলেও বেচতে পারেননি। আগামী সোমবার থেকেই ফের শেযারবাজারে স্বাভাবিক লেনদেন চালু হওয়ার কথা ছিল। আর ওইদিন শেয়ারবাজার খোলার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থার শেয়ার বিক্রির হিড়িক পড়তে পারে বলে আশঙ্কা ছিল কলম্বো স্টক এক্সচেঞ্জের পরিচালকদের। ফলে কোনও ঝুঁকি না নিয়ে শেয়ারবাজারে পাঁচদিন তালা জোডানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কলম্বো স্টক এক্সচেঞ্জের এক আধিকারিকের কথায়, ‘বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশের আর্থিক সঙ্কটের আঁচ থেকে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে গত ৮ এপ্রিল ব্যাঙ্কের আমানতের উপরে সুদের হার নজিরবিহীনভাবে দ্বিগুণ করে দিয়েছিল শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর্থিক সঙ্কট কাটাতে ইতিমধ্যেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) সহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। যদিও দেউলিয়া সরকারকে নতুন করে আর্থিক সাহায্য দিতে তেমন আগ্রহ দেখাচ্ছে না দাতা সংস্থাগুলি।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল