আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজার খুলতেই পড়ল সূচক, গায়েব লক্ষ কোটি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ক্ষতির মুখ দেখে শুরু হল সপ্তাহের প্রথম বিকি-কিনির দিন। বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক হাজার পয়েন্ট পড়ে যায়। সূচক পড়ে নিফটিরও।

বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১০০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭, ২৮১ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১৭৮ পয়েন্ট কমে থামে ১৭, ১৯৮ পয়েন্টে। ক্ষতির মুখ দেখে দিন শুরু হওয়ায় লগ্নিকারীদের মাথায় হাত। সকাল সওয়া দশটার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১২৪৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭,০৯৩.৮৯ পয়েন্টে। শতাংশের হিসেবে পতন ২.১৩। সূচক পতনের পাশাপাশি ডলারের তুলনায় টাকার দামও অনেকটা কমে যায়। এই খবর যখন লেখা হচ্ছে সেই সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৬.৪৩।

বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ সংস্থার শেয়ারের দাম অনেকটাই কমে যায়। যে সব সংস্থার শেয়ারের দাম পড়ে যায়, সেই সব সংস্থার মধ্যে রয়েছে ইনফোসিস, টেক-এম, এইচডিএফসি, কোটাক মাহিন্দ্রা, টিসিএস। কিছুটা হলেও লাভের মুখ দেখেছে এনটিপিসি, টাটা স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি, পাওয়ার গ্রিড, হিন্দুস্তান ইউনিলিভার।

বাজার শেষবার খুলেছিল গত বুধবার। মাঝে চারদিন বন্ধ ছিল। বুধবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ২৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৮, ৩৩৯ পয়েন্টে। নিফটির সূচকও শেষদিন ছিল উর্ধ্বমুখী। বুধবার বাজার বন্ধের সময় নিফটির সূচক ৫৫ পয়েন্ট বেড়ে থামে ১৭, ৪৭৬ পয়েন্টে। সপ্তাহের প্রথম কেনা-বেচার দিন দুই সূচকের পতনের ফলে বিনিয়োগকারীরা রীতিমতো উদ্বিগ্ন।

আরও পড়ুন বেহাল অর্থনীতি, তালা ঝোলানো হল কলম্বো স্টক এক্সচেঞ্জে

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ