শীতলকুচির ঘটনায় রাজ্য-কেন্দ্রের হলফনামা চাইল হাইকোর্ট

শীতলকুচি ঘটনায় ক্ষতিগ্রস্তরা কি ক্ষতিপূরণ পাবেন? পেলে কত পাবেন? কারা ক্ষতিপূরণ দেবেন? এই মর্মে রাজ্য ও কেন্দ্রের হলফনামা চাইল হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে ১০ এপ্রিল কোচবিহার(Coachbehar) জেলার শীতলকুচির(Sitalkuchi) জোরপাটকি গ্রামের ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন সময়ে কার্যত বিনা কারনেই গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই ঘটনায় ওই বুথে ভোট দিতে আসা ৪জন যুবক প্রাণ হারান। ওই ঘটনায় রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হলেও কেন্দ্র সরকারের তরফ থেকে এক পয়সাও ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। সেই ঘটনার জেরেই নিহতদের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ক্ষতিপূরণ চেয়ে। সেই মামলাতেই সোমবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্য(State Government) ও কেন্দ্র(Central Government) দুই সরকারের কাছ থেকেই হলফনামা চেয়ে পাঠালো। 

শীতলকুচি ঘটনায় ক্ষতিগ্রস্তরা কি ক্ষতিপূরণ পাবেন? পেলে কত পাবেন? কারা ক্ষতিপূরণ দেবেন? এই মর্মে রাজ্য ও কেন্দ্রের জবাবই কার্যত হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ এদিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই হলফনামার জেরে রাজ্য সরকার কোনও অসুবিধা না পড়লেও কেন্দ্রের মুখ অবশ্যই পুড়তে চলেছে। কেননা তাঁরা এখনও পর্যন্ত শীতলকুচির ঘটনায় কোনওরকম দুঃখপ্রকাশও করেনি। উল্টে বিজেপির নেতারা ওই ঘটনার জেরে রাজ্যজুড়ে বুক ঠুকে বলে বেড়িয়েছেন, ‘বেশ করেছে গুলি করেছে’, ‘গুলি করে মারব’ জাতীয় মন্তব্য। এখন কেন্দ্র সরকার ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক না হলেও তাঁদের জানাতে হবে কেন তাঁরা ক্ষতিপূরণ দেননি, আর যদি তাঁরা ক্ষতিপূরণ দিতেও চান তাহলেও প্রশ্ন উঠবে কেন এত দেরীতে তাঁরা তা প্রদান করছেন। একই সঙ্গে প্রশ্ন উঠবে যে ৬জন সিআইএসএফ জওয়ান ও আধিকারিক এই ঘটনায় জড়ত কেন তাঁরা সিআইডি বা আদালতে হাজিরা দিচ্ছেন না সেই প্রশ্নটিও। সব মিলিয়ে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক যা অমিত শাহের হাতে রয়েছে তার সামনে এখন কঠিন সময় অপেক্ষা করছে।

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে