ব্যবসায়ী-পড়ুয়া সংঘর্ষের জের, বন্ধ করে দেওয়া হল ঢাকা কলেজ

ব্যবসায়ীদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের জেরে এদিন সকালে বিভিন্ন পরীক্ষা বাতিল করে দেওয়ার পাশাপাশি ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা কলেজ কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের পড়ুয়াদের সংঘর্ষ থামার নেই। মঙ্গলবার বিকেলে ফের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে ইতিমধ্যেই শতাধিক পড়ুয়া ও ব্যবসায়ী জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালের মধ্যেই পড়ুয়াদের বিভিন্ন আবাসিক হল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ মে পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা।

খাবারের দাম নিয়ে বচসার জেরে সোমবার রাত থেকেই নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ লাগাতার চলছে। ব্যবসায়ী-পড়ুয়া সংঘর্ষে নিউমার্কট সংলগ্ন এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ব্যবসায়ীদের গুণ্ডামির হাত থেকে রক্ষা পায়নি আম্বুলান্সও। এমনকী বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ থামাতে গিয়ে পড়ুয়াদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে পুলিশ। পড়ুয়ারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।

ব্যবসায়ীদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের জেরে এদিন সকালে বিভিন্ন পরীক্ষা বাতিল করে দেওয়ার পাশাপাশি ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। শেষ পর্যন্ত পড়ুয়াদের শান্ত করতে ৫ মে পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস