ধনপতি এলনের বাড়িই নেই, রাত কাটান বন্ধুর ঘরে

ব্যক্তিগত একটি বিমান রয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিনি বিশ্বের ধনপতি। টাকার ওপর শুয়ে থাকেন। টুইটার কেনার জন্য উঠে পড়ে লেগেছেন। আমেরিকার স্টক এক্সচেঞ্জে আবেদনও করেছেন। আর কয়েকদিনের মধ্যে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তিনি কিনে নেবেন। অথচ, তাঁর নিজের বাড়ি নেই। আর রাত কাটান বন্ধুর বাড়িতে একটি ঘরে। বোঝাই যাচ্ছে কার কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন। বলা হচ্ছে এলন মাস্কের কথা। বিশ্ববাসী ধরেই নিয়েছিল, ভদ্রলোক যখন কোটি পতি, তাহলে তাঁর প্রাসাদোপম একটি অট্টালিকা নিশ্চই রয়েছে।

সেই ধারণা ভেঙে দিলেন এলন মাস্ক। টেকনলজি এন্টারটেনমেন্ট ডিজাইনের শীর্ষকর্তা ক্রিস অ্যান্ডারসনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছেন, ‘এই মুহুর্তে আমার নিজস্ব ঘর বলে কিছু নেই। আমি আক্ষরিক অর্থে বন্ধুর বাড়িতে থাকি। রাত কাটাই তাদের কোনও একটা ঘরে।’ আরও অনেক কিছু নেই বলে জানিয়েছেন এলন মাস্ক। সেই সব না থাকার মধ্যে রয়েছে ইয়ট। বছরে একটি দিনও ছুটি নেন না। অর্থাৎ, ৩৬৫দিনের ৩৬৫ দিনই তাঁর কাজ এবং কাজ।

ওই সাক্ষাৎকারে এলন মাস্ক বলেন, ‘অনেকের হয়তো মনে হতে পারে, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ায় আমার প্রচুর খরচ-খরচা। এরকম স্বতঃসিদ্ধ সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনও প্রয়োজন নেই। ব্যক্তিগত একটি বিমান রয়েছে। সেটা রাখার একমাত্র উদ্দেশ্য, প্রয়োজনে যাতে দ্রুত গন্তব্যে পৌঁছন যায়।‘

গত বছর এলন মাস্ক টুইট করে জানান, স্পেসএক্সের একটি বাড়িতে তিনি ভাড়ায় থাকেন। বে এড়িয়াতে তাঁর একটি ইভেন্টস হাউজ রয়েছে।

আরও পড়ুন টুইটার না কিনে এলন মাস্ককে শ্রীলঙ্কা কেনার পরামর্শ নেটিজেনদের

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি