দুর্ঘটনায় মৃত ৫ পরিযায়ী শ্রমিকের পরিবারকে অর্থ সাহায্য রাজ্যের

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে ২ লাখ টাকা আর্থিক সাহায্য তুলে দিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত রাজ্যের ৫ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে ২ লাখ টাকা আর্থিক সাহায্য তুলে দিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতরে মৃত ৫ শ্রমিকের প্রত্যেকের পরিবারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,  জেলাশাসক সুমিত গুপ্তা, জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বীনা মন্ডল, বিধায়ক রহিমা মন্ডলের উপস্থিতিতে এদিন অর্থ সাহায্য তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, কর্ণাটকের ম্যাঙ্গালুরুর দক্ষিণ কান্নাড়া জেলায় কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মিরাজুল ইসলাম, নিজামুদ্দিন সাহাজি, ওমর ফারুক, সামিউল ইসলাম ও সরাফত আলী নামের বাংলার ৫ পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। মৃতরা সকলেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা। এই খবর পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।  বাংলার সরকারের তরফে কর্ণাটকের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করে ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে কর্ণাটক রাজ্য সরকারকে। পাশাপাশি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার জেলাশাসকের দফতরে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় চেক।

জানা গিয়েছে, মৃত শ্রমিকরা দিন মজুরের কাজ করতেন। রবিবার ওই ৫ যুবক ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন। সেই সময় ম্যানহোলের বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হয় বাংলার ৫ শ্রমিকের। দেগঙ্গার ৫ যুবকের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল