সবথেকে বেশি দামে বিক্রি হল নীরজের জ্যাভলিন

জ্যাভলিন থ্রো-তে রেকর্ড গড়ে স্বর্ণপদক পান বছর ২৩-এর এই ক্রীড়াবিদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো-তে রেকর্ড গড়ে স্বর্ণপদক পান বছর ২৩-এর এই ক্রীড়াবিদ। সেই সঙ্গে দীর্ঘ ১২১ বছর পর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আসরে পদক জয় করেন তিনি। গোটা দেশবাসীর কাছে নীরজ হয়ে ওঠেন ‘সোনার ছেলে’।

টোকিও থেকে দেশে ফিরে নিজের জ্যাভলিনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়েছিলেন নীরজ। পাশাপাশি, অন্যান্য অ্যাথলিটরাও তাদের ব্যবহৃত বেশ কিছু ক্রীড়া সরঞ্জাম তুলে দিয়েছিলেন মোদির হাতে। আর সেগুলিকে ভার্চুয়ালি নিলামে তোলা হয়। আর সেই নিলামেও সবার শীর্ষে জায়গা করে নিয়েছে নীরজের জ্যাভলিনই।

দেড় কোটি টাকা দাম উঠে বিক্রি হল জ্যাভলিনটি। যদিও এটির বাজার মূল্য মাত্র ৮০ হাজার টাকা। টোকিওতে এই বর্শাটিই ৮৭.৫৮ মিটার থ্রো করে দেশকে সোনা এনে দিয়েছিলেন।

তবে শুধু নীরজের বর্শাই নয়, পিভি সিন্ধুর র‍্যাকেটের দাম উঠেছে এক কোটি ২৫ লক্ষ টাকা। পাশাপাশি, অলিম্পিকে ফেন্সিংয়ে অংশ নেওয়া ভবানী দেবীর ফেন্স বিক্রিত হয়েছে উঠেছে এক কোটি ২৫ লক্ষ টাকায়। জানা গিয়েছে, এই নিলাম থেকে ওঠা অর্থ গরিব ছেলে-মেয়ে পড়াশুনোর জন্য ব্যবহৃত হবে।  

  

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস