নাবালিকা ধর্ষণে সহযোগিতা বিজেপি নেত্রীর, পুলিশের জালে ৪

গাইঘাটার ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নাবালিকা ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে ধর্ষণ করতে সাহায্য করেছে বিজেপি নেত্রী! মর্মান্তিক ঘটনায় চরম নিন্দার মুখে পড়েছে বিজেপি শিবির। উত্তর ২৪ পরগণার গাইঘাটার এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত ধর্ষক ও বিজেপি (BJP) নেত্রী। সেই সঙ্গে গ্রেফতার আরও ২ জন অভিযুক্ত। প্রসঙ্গত, সকালে খেলছিল ওই নাবালিকা। এরপর তাকে ক্যামেরা দেখানোর টোপ দেওয়া হয়। আর তারপরেই জঘন্য ভাবে শিকার করা হয় ফুলের মত ফুটফুটে শিশুকে।

পুলিশ (Police0 সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নাবালিকা ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নিজের বাড়ির সামনেই খেলছিল নাবালিকা। সেই সময় প্রতিবেশী এক যুবক তাকে বলে, নতুন ক্যামেরা কিনেছে। তা দেখানোর টোপ দিয়েই নিয়ে যায় নিজের বাড়ি। এরপর সেখানেই চলে ধর্ষণ। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, মেয়েকে অনেকক্ষণ বাড়ির বাইরে ও বাড়িতে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। তখনই যান প্রতিবেশীর বাড়ির কাছে। নির্যাতিতার বাবা দেখতে পান, প্রতিবেশী মহিলা ও তার ছেলে ঘরের বাইরে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে। তারপরেই ঘরে ঢোকার চেষ্টা করেন নাবালিকার বাবা। দরজা ধাক্কা দিয়ে ঢুকেও পড়েন। তখনই বাবা দেখতে পান, মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। তার পাশেই আরও এক যুবক। বাবাকে দেখতে পেয়েই কেঁদে ছুটে আসে মেয়ে। কাঁদতে কাঁদতে নির্যাতিতা নাবালিকা বলে, অসহ্য যন্ত্রণায় চিৎকার করলেও কেউ সাহায্য করতে আসেনি তাকে। অভিযুক্ত মহিলা বিজেপি নেত্রী হিসেবে পরিচিত।

জানা গিয়েছে, পরিস্থিতি বুঝে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে অভিযুক্ত ধর্ষক এবং বিজেপি নেত্রী সহ ৪ জনকে গ্রেফতার করে। পুলিশকর্মী সূত্রে খবর, ওই ধৃত বিজেপি নেত্রীর স্বামী কাজ করেন কেরলে। তাঁর সঙ্গেই কাজ করেন ধৃত ২ যুবক। অভিযুক্তরা নদিয়া জেলার নবদ্বীপের বাসিন্দা। তারাই এসেছিল ওই বিজেপি নেত্রীর বাড়ি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল