আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Wi-Fi পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? কীভাবে খুঁজে পাবেন?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহারকে সহজ করে তুলতে ওয়াইফাইয়ের কোনও জুড়ি নেই। বিনা তারে মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপে এক সঙ্গে নেট সংযোগ পেতে অনেকেই ওয়াইফাইকে কাজে লাগান। কিন্তু অনেকেই সহজে মনে রাখতে পারেন না ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। ফলে সমস্যার মুখে পড়তে হয়। জানেন কী, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়াইফাইয়ের কানেক্ট পাসওয়ার্ড খুঁজে পাওয়া যায়?

ভুলে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে পেতে গেলে আপনাকে অবশ্য বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে। তার জন্য অবশ্যই লাগবে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত একটি ডেস্কটপ। যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যার থাকে তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে-

প্রথমে স্টার্ট (Start) বোতামে ক্লিক করে কন্ট্রোল প্যানেল (Control Panel) ওপেন করুন। তার পরে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেটিংস (Network and Internet Settings) খুলুন। তার পরে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে (Network and Sharing Center) গিয়ে সংযোগ (Connections) অপশন বেছে নিয়ে নিজের ওয়াইফাই নেটওয়ার্কের ওপর ক্লিক করুন। আপনার কম্পিউটারের পর্দায় বা স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে অয়্যারলেস (Wireless Properties) অপশন বেছে নিন। তার পরে Security ট্যাপে ক্লিক করে শো ক্যারেক্টার্স (Show characters) এর পাশে যে বক্সটি আছে সেখানে ক্লিক করুন। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুঁজে পাবেন।

আর যদি আপনি ম্যাক ব্যবহার করেন, তাহলে প্রথমে কি-চেইন অ্যাকসেস (Keychain access) অ্যাপ ওপেন করুন। এর পরে সাইডবারে সিস্টেম (System) অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড (Passwords) অপশন বেছে নিন। উইন্ডোর ওপর এই অপশন দেখা যাবে। যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজতে চাইছেন তালিকা থেকে সেই নেটওয়ার্কের ওপর ডবল ক্লিক করুন। তার পরে শো-পাসওয়ার্ড  ( Show Password) অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড দেখার জন্য আপনার কম্পিউটারের সিস্টেম পাসওয়ার্ড টাইপ করতে হবে। তাতেই আপনার সিলেক্ট করা ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখিয়ে দেবে।

Published by:

Share Link:

More Releted News:

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

জিও বনাম এয়ারটেল ৩৫৫ টাকার প্ল্যান, কোনটি বেশি লাভজনক? জেনে নিন সব তথ্য

সুখবর, ৭ হাজার কমে মিলছে আকর্ষণীয় Samsung A37 5G

৭ হাজার টাকা কমল Realme GT 7T-এর দাম! ফিচারস শুনে চমকে যাবেন

SBI কার্ড ব্যবহার করেন? আজ থেকে বদলাচ্ছে নিয়ম, রইল বড় আপডাটে

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ