আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সপ্তাহের শেষ কেনা-বেচার দিনে পড়ে গেল সূচক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম কেনা-বেচার দিন শুরু হয়েছিল সূচকের পতন দিয়ে। সূচকের পতন দিয়ে শেষ হল এ সপ্তাহের বেচা-কেনা।

শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৭১৪.৫৩ পয়েন্ট নেমে বন্ধ হয় ৫৭, ১৯৭.১৫ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ২২০.৬৫ পয়েন্ট নেমে বন্ধ হয় ১৭, ৭৭১ পয়েন্টে। সূচক পড়ে নিফটি ব্যাঙ্কেরও। নিফটি ব্যাঙ্কের শেয়ার ৭৭১.৩৫ পয়েন্ট নেমে বন্ধ হয় ৩৬, ০৪৪.৭৫ পয়েন্টে।

এই পতনের মধ্যে সব থেকে বেশি লাভের মুখ দেখেছে আদানি পোর্টস। বাজার বন্ধের সময় তাদের প্রতিটি শেয়ারের দাম ছিল ৮৭৪.১৫ পয়েন্ট। সব থেকে বেশি ক্ষতির মুখ দেখেছে হিন্ডালকো। তাদের শেয়ারের দাম কমে দাঁড়ায় ৫১৪.১৫ পয়েন্টে। এদিন ১৪৪৭টি শেয়ারের দাম বৃহস্পতিবারের তুলনায় সামান্য বৃদ্ধি পায়। ১৮৮২ শেয়ারের দাম অনেকটাই কমে যায়। মাত্র ১১৫টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি।

সপ্তাহের প্রথম বেচাকেনার দিন সোমবার বাজার খুলতেই শেয়ার সূচক আচমকাই পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাজার থেকে গায়েব হয়ে যায় লক্ষ কোটি। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১০০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭.২৮১ পয়েন্টে। সূচক পতনের পাশাপাশি ডলারের তুলনায় টাকার দামও সেদিন অনেকটাই পড়ে যায়।আর সকাল ১০টার সময় সূচক আরও পড়ে যায়। ১২৪৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭,০৯৩.৮৯ পয়েন্টে। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য শেয়ারবাজারও ছিল অস্থির। সোমবার দালাল স্ট্রিট চাঙ্গা হয় কিনা, সেটাই দেখার।

দালাল স্ট্রিটের এই দোলাচলের কারণ হিসেবে উঠে এসেছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযান।

বাজার খুলতেই পড়ল সূচক, গায়েব লক্ষ কোটি

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ