৪ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

চার বছরের এক শিশু কন্যাকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠল স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছরের এক শিশু কন্যাকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠল স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে। কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের চাপাগুড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চাপাগুড়ি এলাকার বাসিন্দা এক শিশু কন্যা তার বাড়ির পাশে অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও ওই শিশু বাড়ি ফেরেনি। এর পর চিন্তিত হয়ে পড়ে পরিবারের লোকজন। শিশুটি বাড়ি না ফেরায় ওই শিশুর মা অঙ্গনওয়াড়ি সেন্টারে যান। কিন্তু সেখানেও খোঁজ মেলেনি তার। এর পর তার খোঁজে হন্যে হয়ে পাড়ার অন্যান্য জায়গায়ও যান শিশুটির মা এবং প্রতিবেশিরা। কিন্তু তার হদিশ পাওয়া যাচ্ছিল না। এর মাঝে এক শিশু কন্যার চিৎকার কানে আসে প্রতিবেশীদের। পাড়ার এক জঙ্গল থেকে এমন শব্দ ভেসে আসায় সন্দেহ হয় তাদের। তৎক্ষণাৎ তারা ওই জঙ্গলে ছুটে যান। সেখানে গিয়ে দেখা যায় একজন কিশোর শিশুটিকে বেঁধে রেখে শিশুটির উপর অত্যাচার করছে। শিশুটির মা ও প্রতিবেশীদের দেখতে পেয়ে ওই কিশোর চম্পট দেয়। এর পর শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। তাকে চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করার পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। পাশাপাশি এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে অত্যাচারিত শিশুটির পরিবার। পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই কিশোর এমন কাণ্ড করল এবং তার কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখার পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত কিশোরের পরিবারের কোনও মদত ছিল কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭