গরমকালে বানাতেই পারেন দক্ষিণী স্বাদের চাটনি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমকালে মুখের স্বাদ ফেরাতে অবশ্যই ট্রাই করতে পারেন কয়েক ধরনের চাটনি। যা মন এবং শরীর দুই-ই ঠান্ডা রাখে। সাধারণত, আমরা সাধারণত আম ও টমেটোর চাটনি খেয়ে থাকি। দুপুরের খাবারের পর বাঙালিদের একটু চাটনি নাহলে জমেনা। বিশেষ করে, বাঙালিদের মধ্যে টমেটো কিংবা আমের চাটনি বিশেষ জনপ্রিয়। তবে এবার আম আর টমেটোর সেই একঘেয়ে চাটনির রেসিপি থেকে বেরিয়ে একটু অন্যরকমের চাটনি বানান। টমেটো দিয়েই বানান, কিন্তু অন্যরকমের স্টাইলে। বাঙালি ঘরেই বানিয়ে ফেলুন দক্ষিণী স্বাদের চাটনি। রইল প্রণালী!

উপকরণ: ২টি টমেটো, ১টি পেঁয়াজ, ৬ কোয়া রসুন, ১টি শুকনো লঙ্কা, ১ টেবিল চামচ সরষে, জিরে ১ টেবিল চামচ, ১ টেবিল চামচ তেঁতুল গোলা, ৬টি কারি পাতা, ১ চামচ হিং এবং স্বাদমতো নুন।

প্রণালী: সামান্য তেলে হালকা করে কুচনো পেঁয়াজ ভেজে তাতে সামান্য হিং, জিরে আর গোটা সরষে দিয়ে, কুচনো টমেটো, রসুন আর তেঁতুল গোলা দিয়ে দিন। এরপর কিছুক্ষণ ফুটতে দিন। এরপর ভাল করে তা মিশিয়ে তার উপর দিয়ে দিন নুন আর কারি পাতা ছড়িয়ে দিন। এরপর সামান্য জল দিয়ে ফুটিয়ে খানিকটা ঘন করে নামিয়ে নিন। ব্যস, রেডি চাটনি। রুটি, পরোটা বা পোলাও— যে কোনও কিছুর সঙ্গেই এহেন চাটনি খেতে পারেন।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা